ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

অসমে এনকাউন্টার, পুলিশের গুলিতে আহত ট্রিপল মার্ডারে অভিযুক্ত ২

duliajan triple murder case
---Advertisement---

এবার অসমে এনকাউন্টারের অভিযোগ। ডিব্রুগড় জেলার দুলিয়াজানের একাধিক খুনের মামলায় প্রধান দুই অভিযুক্ত রাজু দাস এবং আমির দাস পুলিশের গুলিতে গুরুতর আহত। পুলিশের দাবি, হেফাজতে থাকাকালীন পালানোর চেষ্টা করে দুই অভিযুক্ত। সেই সময় পুলিশের গুলিতে আহত হয়। ঘটনাটি ঘটেছে অসমের বোরডুবির কাছে বালিজান চা বাগান এলাকায় (duliajan triple murder case)।

duliajan triple murder case: কেন এনকাউন্টার?

পুলিশ সূত্রে খবর, ডিব্রুগড় পুলিশের একটি দল খুনের পুনর্নিমাণের জন্য দুই অভিযুক্ত রাজু দাস এবং আমির দাসকে বালিজান চা বাগান এলাকায় নিয়ে যায়। ঘটনাস্থলে যাওয়ার পথে বালিজান এলাকার কাছাকাছি পৌঁছতেই অভিযুক্ত দু’জন পুলিশ গাড়ি থেকে ঝাঁপ দেয় এবং পালানোর চেষ্টা করে। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে অভিযুক্তদের। তারা পুলিশের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ। এতে ডিব্রুগড় পুলিশের দুই কনস্টেবল গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোট পাঁচ রাউন্ড গুলি চালায়। গুলি লাগে অভিযুক্ত রাজু দাস ও আমির দাসের পায়ে (duliajan triple murder case)।

আহত দুই অভিযুক্তকে প্রথমে টেঙাখাত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ডিব্রুগড়ের অসম মেডিকেল কলেজ ও হাসপাতালে (AMCH) ভর্তি করা হয়েছে। আহত পুলিশ কর্মীরা দুলিয়াজানের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত ১৬ নভেম্বর আসমের দুলিয়াজানের কমলাবাড়ি এলাকার হত্যাকাণ্ড ঘটে। একটি বাড়ি থেকে অয়েল ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত কর্মী চন্দ্রকান্ত ভূঁইয়া (৬৪) এবং তাঁর স্ত্রী এলিজা ভূঁইয়া (৫৫) ও তাঁদের মেয়ে নীহারিকা ভূঁইয়ার (২৮) রক্তাক্ত দেহ উদ্ধার হয়। অভিযুক্ত রাজু দাস প্রায় সাত বছর ধরে ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন এবং তাঁদের বাড়ি দেখাশোনা করতেন। পুলিশের প্রাথমিক অনুমান, অনলাইন গেমে প্রায় ৪ লক্ষ টাকা ঋণ হয়ে যাওয়ায় সেই টাকা শোধ করতে ওই পরিবারে ডাকাতির ছক কষে রাজু। আর তার সঙ্গী ছিল আমির দাস। তাকে নিয়েই এই হত্যাকাণ্ডটি ঘটায় রাজু। ঘটনার পরের দিন ১৭ নভেম্বর অসম এক্সপ্রেস ট্রেনে করে পালানোর সময় শিমলুগুড়ি রেলস্টেশন থেকে পুলিশ তাদের গ্রেফতার করে এবং আদালত তাদের ৭ দিনের পুলিশি হেফাজতে পাঠায়।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now