সহকর্মীদের সঙ্গে ক্যাফেতে গিয়েছিলেন। আর সেটাই জীবনের কাল হলো। ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল দিল্লি। গণধর্ষণের শিকার হলেন ২২ বছরের এক তরুণী। পুলিশ সূত্রের খবর, পূর্ব দিল্লির প্রীত বিহারের একটি ক্যাফেতে এই ঘটনাটি ঘটে বলে অভিযোগ। অভিযোগ উঠেছে তাঁরই সহকর্মীদের বিরুদ্ধেই। ঘটনায় গ্রেফতার তিনজন। ধৃতদের মধ্যে রয়েছেন দুজন মহিলা। বাকি তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে পুলিশ (delhi women molestation)।
delhi women molestation: সেদিন কী ঘটেছিল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ওই তরুণী দিল্লির ওই ক্যাফেতেই কাজ করতেন। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরাও একই সংস্থার কর্মী। রাত সাড়ে ১১ টার সময় ক্যাফে বন্ধ হয়ে যায়। তারপর পুনরায় ক্যাফে খোলানো হয়। ওই দলেরই এক সদস্যের কাছে ক্যাফের চাবি ছিল। রাতভর চলে মদ্যপান, উল্লাস, নাচগান। মঙ্গলবার ভোর সাড়ে ৩টে নাগাদ সেখান থেকে বেরিয়ে যান সকলে (delhi women molestation)।
৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের
নির্যাতিতার অভিযোগ, পার্টি চলাকালীন ওই সংস্থারই দুই পুরুষ সহকর্মী তাঁকে ধর্ষণ করেন। শুধু তাই নয়, এই ঘটনায় ওখানে উপস্থিত বাকি সদস্যরাও তাঁদের সাহাস্য করেছিলেন। সেই দলে ছিলেন ২ জন মহিলাও। অর্থাৎ, গোটা ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন একাধিক ব্যক্তি। তরুণীর অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। চারজন পুরুষ ও দু’জন মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সেদিন রাতে ক্যাফের ভিতরে কী কী ঘটেছিল? সেদিন কারা কারা উপস্থিত ছিলেন? প্রত্যেকের ভূমিকা কী ছিল এবং অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা কতটা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের জেরা করে ঘটনার আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।












