ফের বিতর্কে তামিলনাড়ুর কার্তিগাই দীপম। সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে অন্যত্র জ্বলল কার্তিগাই দীপমের প্রদীপ। ৪ নভেম্বর পাহাড়ের বিতর্কিত পাথরের স্তম্ভে প্রদীপ জ্বালানোর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু সেখানে প্রদীপ জ্বালানো হয়নি বলে অভিযোগ করেছেন হিন্দু ধর্মাবলম্বী কয়েকজন আবেদনকারীর। তাঁদের দাবি, আদালতের নির্দেশ কার্যকর না করে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা (thirupparankundram deepam row)।
thirupparankundram deepam row: কেন সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হলো না?
বুধবার মাদুরাইয়ের জেলা কালেক্টর সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, মাদুরাইয়ের তিরুপারানকুন্দ্রাম পাহাড়ে অবস্থিত বিতর্কিত ‘দীপথুন’ স্তম্ভে ঐতিহ্যবাহী ‘কার্তিহাই দীপম’-এর প্রদীপ জ্বালানো সম্ভব হয়নি। কারণ এই প্রদীপ জ্বালানোয় অনুমতি দেয়নি মন্দির কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টে দাখিল হওয়া এক হলফনামায় মাদুরাইয়ের কালেক্টর জানিয়েছেন, আদালতের নির্দেশ পালনের জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করেছিলেন। তবে মন্দির কর্তৃপক্ষ দীপথুন স্তম্ভে প্রদীপ জ্বালানোর অনুমতি দেয়নি। তাদের যুক্তি, এমনটা করা হলে তা প্রচলিত প্রথা ও রীতিনীতি বজায় রাখা যাবে না।
কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় বিতর্কিত স্তম্ভে প্রদীপ জ্বলেনি। তার পরিবর্তে পাহাড়ের প্রচলিত স্থান উচি পিল্লাইয়ার দীপ মণ্ডপমে কার্তিগাই দীপমের প্রদীপ জ্বালানো হয়। অর্থাৎ বহুদিন ধরে চলে আসা রীতি বজায় থাকলেও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট স্থানে প্রদীপ জ্বালানো হয়নি (thirupparankundram deepam row)।
কেন এত বিতর্ক?
প্রদীপ জ্বালানো নিয়ে এত বড় আইনি লড়াই কেন? বিতর্কের আসল জায়গা তিরুপারানকুন্দ্রাম পাহাড়ের অবস্থান। পাহাড়ের নিচে রয়েছে সুব্রহ্মণ্যস্বামী মন্দির, যা মুরুগান মন্দির নামেও পরিচিত। আর পাহাড়ের উপরের দিকে রয়েছে সিকান্দার বাদশা আউলিয়া দরগা। এই দুই ধর্মীয় স্থানের মাঝামাঝি পাহাড়ের একটি পাথরের স্তম্ভই এখন বিবাদের কেন্দ্রে। সেটির নাম ‘দীপথুন’। প্রদীপ জ্বালানোর জায়গা নিয়ে দুই পক্ষের বক্তব্য আলাদা। এতদিন পাহাড়ের নিচের দিকে উচি পিল্লাইয়ার মন্দির সংলগ্ন দীপ মণ্ডপমে প্রদীপ জ্বালানো হত।











