সিঙ্গুরে ফিরছে শিল্প। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে একথা শুনে ফের আশায় বুক বাঁধছেন সিঙ্গুরবাসী। এবার সেই সিঙ্গুরের জমিতেই নতুন সরকার সেখানে আনতে চলেছে অশোক লেল্যান্ডকে। কিন্তু জমি কি তৈরি?
সিঙ্গুরে আসছে ভারী শিল্প। কারখানা গড়বে অশোক লেল্যান্ড তথা হিন্দুজা গ্রুপ। কিন্তু তার আগে জমি কতটা তৈরি? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফোন করে এমন প্রশ্ন করল হিন্দুজা গ্রুপ। সরকার জমি দিতে তৈরি বলে পালটা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী (singur new industry)।
singur new industry: কী বললেন মুখ্যমন্ত্রী?
মঙ্গলবার একটি সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, এদিন সকালে তাঁকে ফোন করেছিলেন হিন্দুজা গ্রুপের কর্ণধার। তাঁর ছেলের বিয়েতে মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ জানাতে ফোন করেছিলেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু কথা শুরু হয়েছে শিল্প নিয়ে। মুখ্যমন্ত্রী ওই সাক্ষাৎকারে বলেন, “সকালে আমাকে ফোন করেছিলেন। তাঁর ছেলের বিয়ে। প্রথমেই আমাকে জিজ্ঞাসা করলেন, আমার জমি রেডি আছে তো? আমি জমি রেডি আছে বলে জানিয়েছি।” ডিসেম্বরের শুরুতেই মুম্বই যেতে পারেন মুখ্যমন্ত্রী।
সিঙ্গুরের কী হবে?
রাজ্যের পালাবদলের অন্যতম কারণ তৃণমূল জমানায় শিল্পের বেহাল দশা। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রচার করেছিল তাঁরা ক্ষমতায় আসলে রাজ্যে শিল্প ফিরিয়ে আনবে। বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর শিল্প আনার প্রক্রিয়া শুরু হয়েছে। অনেক জায়গায় শিল্পের কথা হলে সিঙ্গুরের কী হবে? সেই প্রশ্ন উঠছিল। নভেম্বরের শুরুতে নিউটাউনে শিল্পনীতি প্রকাশ করার সময় সিঙ্গুরের শিল্পের প্রসঙ্গ উঠে আসে।
মুখ্যমন্ত্রী জানান, আশোক লেল্যান্ডের সঙ্গে এ বিষয়ে কথা হচ্ছে। তাঁর বক্তব্য, “সিঙ্গুরে কিছু একটা হবে।” তারপর থেকে পারদ চড়তে শুরু করেছে। দিন কয়েক আগেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছেন, সিঙ্গুরে ভারী শিল্প হবে। আসবে অশোক লেল্যান্ড। এবার মুখ্যমন্ত্রী ফের জানালেন, রাজ্যে বিনিয়োগ নিয়ে তাঁর সঙ্গে লেল্যান্ডের কথা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শিল্পের জন্য জমি সমস্যা হবে না।












