রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

জমি-বিবাদে উত্তপ্ত অসম-অরুণাচল সীমানা, এলোপাথাড়ি গুলিতে আহত ৮

Published on: August 10, 2026
Firing Incident
---Advertisement---

জমি দখলকে কেন্দ্র করে বিবাদ, আর তার জেরেই অসম-অরুণাচল সীমানায় রক্তাক্ত সংঘর্ষ। (Firing Incident) সোমবার সকালে ধেমাজি জেলার মিংমাং বস্তি এলাকায় অসমের বাসিন্দাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছে অরুণাচল প্রদেশের দিক থেকে আসা কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রশাসন সূত্রে খবর।

জমি দখলের অভিযোগ ঘিরেই উত্তেজনা

(Firing Incident) পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সোমবার সকালে অসম-অরুণাচল সীমাা এলাকার মিংমাং বস্তিতে ঘটনাটি ঘটে। অসমের জমিতে অরুণাচল প্রদেশের কয়েকজনের কথিত অনুপ্রবেশ ও জমি দখলকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল। সেই বিরোধের জেরেই এদিন উত্তেজনা চরমে ওঠে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

Firing Incident: এলোপাথাড়ি গুলিতে আহত ৮

অভিযোগ, সীমানার ওপার থেকে আসা কয়েকজন দুষ্কৃতী অসমের বাসিন্দাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। আহতদের নাম—দুর্গেশ্বর পাটির, রোহিত দোলে, নাগরাজ দোলে, বিগ্গেশ্বর পাটির, পামে পেগু, সঞ্জয় তাইয়ুং, উৎপল দোলে এবং জন দোলে।

Firing Incident: ৭ জনকে পাঠানো হল হাসপাতালে

আহত ৮ জনকেই প্রথমে গোগামুখ রুরাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের মধ্যে ৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় ধেমাজি সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পর সীমানা এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই আধিকারিক। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

অগস্টে একাধিক ছুটি, আগেই সেরে নিন ব্যাঙ্কের কাজ


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “জমি-বিবাদে উত্তপ্ত অসম-অরুণাচল সীমানা, এলোপাথাড়ি গুলিতে আহত ৮”

Leave a Comment