মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গে মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট-এর এক ভয়ানক দাবি। যা ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুরস্ক থেকে ব্রিটেনে নিয়ে যেতে শেষ মুহূর্তে গোপনে বিমান বদল করা হয়েছিল বলে দাবি করেছে মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদন অনুযায়ী, গত ৮ জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলন শেষে ট্রাম্পের ব্রিটেনে যাওয়ার কথা ছিল প্রেসিডেন্টের সরকারি বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ। সেই অনুযায়ী সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই তিনি বিমানে ওঠেন। কিন্তু পরে নিরাপত্তার স্বার্থে তাঁকে গোপনে অন্য একটি মার্কিন সামরিক বিমানে স্থানান্তর করা হয়। কিন্তু ওই খবরে ভয়ানক দাবি করা হয়েছে যে, ট্রাম্পকে বিমানবন্দরের একটি ক্যাটারিং ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়। সেই ট্রাক তাঁকে পৌঁছে দেয় মার্কিন বায়ুসেনার C-32A বিমানের কাছে। এরপর ওই বিমানেই তিনি ব্রিটেনের উদ্দেশে রওনা দেন। রাত প্রায় ১০টা ২০ মিনিটে বিমানটি ব্রিটেনে পৌঁছায়। (Donald Trump Flight Catering Truck)
কয়েক মিনিট পরে সাংবাদিক ও প্রেসিডেন্টের সফরসঙ্গীদের নিয়ে ‘এয়ার ফোর্স ওয়ান’-ও সেখানে অবতরণ করে। ফলে বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না যে প্রেসিডেন্ট আসলে কোন বিমানে সফর করেছেন।
জমি-বিবাদে উত্তপ্ত অসম-অরুণাচল সীমানা, এলোপাথাড়ি গুলিতে আহত ৮
সেই সময় মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছিল। মার্কিন গোয়েন্দা মহল সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্ক ছিল বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই কারণেই ট্রাম্পের যাত্রাপথ এবং বিমান সংক্রান্ত তথ্য গোপন রাখা হয়েছিল বলে মনে করা হচ্ছে।
বিভ্রান্তি তৈরির কৌশল
এই ঘটনার পর আবারও আলোচনায় এসেছে কাতারের উপহার দেওয়া নতুন Boeing 747-8 বিমান। ট্রাম্পের তুরস্ক সফরে প্রথমবার বিদেশযাত্রার জন্য ব্যবহৃত হয়েছিল এই অত্যাধুনিক বিমানটি। কাতারের রাজপরিবার গত বছর বিমানটি আমেরিকাকে উপহার দেয়। পরে দ্রুত সংস্কার করে সেটিকে প্রেসিডেন্টের ব্যবহারের উপযোগী করা হয়।
বিশেষজ্ঞদের একাংশের মতে, বিশ্বের সবচেয়ে সুরক্ষিত বিমানগুলির মধ্যে ‘এয়ার ফোর্স ওয়ান’ অন্যতম হলেও সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা বা নিরাপত্তা ঝুঁকির ক্ষেত্রে বিভ্রান্তি তৈরির কৌশল বহুদিন ধরেই ব্যবহার করে থাকে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলি। প্রেসিডেন্টের অবস্থান গোপন রাখতে একাধিক বিমান ব্যবহার করাও অস্বাভাবিক নয়। (Donald Trump Flight Catering Truck)
তবে ট্রাম্পকে ঠিক কখন এবং কীভাবে C-32A বিমান থেকে ফের বড় বিমানে আনা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে হোয়াইট হাউস বা মার্কিন প্রতিরক্ষা দফতর আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। যদিও দ্য ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদনের পর আন্তর্জাতিক কূটনৈতিক ও নিরাপত্তা মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।











1 thought on “ক্যাটারিং ট্রাকে ট্রাম্প! চাঞ্চল্যকর দাবি মার্কিন সংবাদমাধ্যমের, কী এমন ঘটেছিল?”