[ছবি: এক্স]
একশো টাকার লোভে ভোপালের এক কিশোর পা বাড়িয়েছিল নির্জন পথে। সে জানত না, সেই পথ তাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। (Bhopal Teen Murder) নেপথ্যে ছিল ইনস্টাগ্রামের একটি রিল থেকে ছড়ানো অবিশ্বাস্য ‘কোটি টাকার’ মিথ।
রিলেই নাকি মিলবে কোটির সন্ধান
ভোপাল পুলিশের দাবি, ২০ বছরের BBA পড়ুয়া জোহেব খান নিজেকে ডাক্তার সাজিয়ে সঙ্গীদের বিশ্বাস করিয়েছিল, ১৫-১৬ বছরের কিশোরের অণ্ডকোষ বিক্রি করলে মিলতে পারে প্রায় ১.২০ কোটি টাকা। তিন নাবালক-সহ পাঁচজন এই ষড়যন্ত্রে জড়িত বলে অভিযোগ। (Bhopal Teen Murder) ঘটনায় জোহেব ও ১৮ বছরের আমির কুরেশিকে গ্রেফতার করা হয়েছে, তিন নাবালককে আটক করা হয়েছে। পুলিশের দাবি, চারজন হত্যায় অংশ নেয়, জোহেব ফোনে নির্দেশ দিচ্ছিল। ছুরিও উদ্ধার হয়েছে।
Bhopal Teen Murder: ১০০ টাকায় ডেকে নিয়ে খুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৭ বছরের রেহান ইকবাল পেশায় কলম, চাবির রিং বিক্রেতা। তার বাবা মৃত, মা পাবলিক টয়লেটের সাফাইকর্মী। ৬ অগস্ট দুই নাবালক ঝামেলার কথা বলে তাকে খাতলাপুরার দিকে নিয়ে যায় এবং ১০০ টাকা দেওয়ার কথা বলে। পথে আরও সঙ্গী যোগ দেয়। তারপর তাকে গিন্নৌরি ও কিলোল পার্ক হয়ে তাকে ছোট তালাবের ধোবিঘাটের নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয়। নির্জন স্থানে পৌঁছানোর পর রেহানকে পিছন থেকে হামলা করা হয়।
অন্ধকারে সন্দেহজনক গতিবিধি, জম্মুতে ফের জঙ্গি হামলার ছক?
মৃত্যুর পরও চলল ‘ক্রেতা’র খোঁজা
পুলিশ জানায়, পিছন থেকে হামলা করে ছুরি ও ব্লেড দিয়ে বারবার আঘাত করা হয়। (Bhopal Teen Murder) হত্যার পর ভিডিয়োর নির্দেশ অনুযায়ী, অভিযুক্তরা ফোনে জোহেবের সঙ্গে যোগাযোগ করে। এরপর রেহানের অণ্ডকোষ কেটে পলিথিনে রাখা হয়। এরপর কয়েকদিন ধরে ক্রেতা খোঁজা হলেও কাউকে পাওয়া যায়নি। পরে সেটি জলে ফেলে দেওয়া হয়। তদন্তকারীরা রিলটির উৎস ও অর্গান-ট্রাফিকিংয়ের যোগ খতিয়ে দেখছে।
Bhopal Teen Murder: পরিচয় মিলল পাঁচ দিন পর
A 16-year-old boy went missing in Bhopal, Madhya Pradesh. Police later stated that he had been kidnapped and murdered. According to investigators, his testicles were removed with the intention of selling them for ₹1.20 crore. Two adults – Amir Qureshi and Zoheb Khan – along with… pic.twitter.com/6uVSuJBQja
— Piyush Rai (@Benarasiyaa) August 18, 2026
১০ অগস্ট ছোটা তালাবের ধোবিঘাট এলাকা থেকে এক কিশোরের অজ্ঞাত পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। পেটে ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তে স্পষ্ট হয় এটি দুর্ঘটনা নয়, খুন। তবে দেহটির পরিচয় জানা যাচ্ছিল না। পুলিশ সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে এবং স্থানীয় বাসিন্দাদের বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করেও প্রথমে পরিচয় মেলেনি। পরে অজ্ঞাতপরিচয় দেহটি কবর দেওয়া হয়। এর পাঁচ দিন পর, ১৫ অগস্ট নিখোঁজ ছেলের খোঁজে থানায় আসেন এক মহিলা। হাতে থাকা একটি বিশেষ ট্যাটু দেখে তিনি দেহটি তাঁর ছেলে রেহানের বলে শনাক্ত করেন। এরপরই শুরু হয় রেহানের শেষ মুহূর্তের গতিবিধির খোঁজ এবং তদন্তে একে একে উঠে আসে অভিযুক্তের নাম।
চার্চগেটে আয়কর ভবনে আগুন, জানালা দিয়ে কর্মীদের উদ্ধারে দমকল













[8187]Boboslot: Link Alternatif Resmi | Situs Slot Gacor Terpercaya,Boboslot menyediakan link alternatif resmi untuk akses mudah. Nikmati berbagai pilihan slot gacor hari ini dan kemudahan deposit via Dana. Daftar sekarang juga! visit: boboslot