রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

অন্ধকারে সন্দেহজনক গতিবিধি, জম্মুতে ফের জঙ্গি হামলার ছক?

Published on: August 18, 2026
---Advertisement---

জম্মুর উধমপুর জেলায় গভীর রাতে দুই সন্দেহজনক ব্যক্তির গতিবিধিকে কেন্দ্র করে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। ঘটনাকে ঘিরে সতর্কতা জারি করা হয়েছে উধমপুর, রিয়াসি এবং কাঠুয়া জেলায়। (Jammu Security Alert)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার মধ্যরাতে উধমপুর জেলার তালোট গ্রামের এক বাসিন্দার বাড়ির দরজায় বারবার কড়া নাড়েন দুই ব্যক্তি। তাঁরা খাবার চাইছিলেন বলে অভিযোগ। গ্রামের মানুষ তাঁদের পরিচয় জানতে চাইলে কোনও উত্তর দেননি। দু’জনেই শালে মুখ ঢেকেছিলেন। কিছুক্ষণ পর তাঁরা সেখান থেকে খুভান এলাকার দিকে চলে যান বলে স্থানীয়দের দাবি।

ঘটনায় সন্দেহ হওয়ায় গ্রামবাসীরা দ্রুত পুলিশকে খবর দেন। এরপর জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের যৌথ বাহিনী তালোট গ্রাম ও সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে।(Jammu Security Alert)

রাতভর তল্লাশি

নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে। রাতভর বাড়ি, চাষের জমি এবং আশপাশের বনাঞ্চলে তল্লাশি চালানো হয়। সন্দেহভাজনদের খোঁজে অভিযান এখনও চলছে বলে জানা গিয়েছে। (Jammu Security Alert)

তিন জেলায় বাড়তি সতর্কতা

ঘটনার জেরে পাশের রিয়াসি ও কাঠুয়া জেলাতেও সতর্কতা বাড়ানো হয়েছে। রিয়াসির সাদিনি বনাঞ্চলে তল্লাশি চালানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন কাঠুয়ার হিরানগর সেক্টরের একাধিক গ্রামেও অনুসন্ধান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘণ্টায় ওই এলাকাগুলিতে সন্দেহজনক গতিবিধির খবর পাওয়া গিয়েছিল।

অনুপ্রবেশের আশঙ্কা

নিরাপত্তা বাহিনীর এক শীর্ষ আধিকারিক জানান, সাম্প্রতিক সময়ে অনুপ্রবেশকারী এবং সন্দেহজনক চলাচল সংক্রান্ত কিছু তথ্য পাওয়া গিয়েছে। সেই কারণেই সব সম্ভাব্য এলাকায় নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে।

এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে উধমপুর, রিয়াসি এবং কাঠুয়ার স্পর্শকাতর এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। (Jammu Security Alert)

আরও পড়ুন :- তদন্তের সময় পালানোর চেষ্টা, ধর্ষণে অভিযুক্তকে গুলি


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

3 thoughts on “অন্ধকারে সন্দেহজনক গতিবিধি, জম্মুতে ফের জঙ্গি হামলার ছক?”

  1. [7616]bj888 অফিসিয়াল লগইন | সেরা অনলাইন ক্যাসিনো বোনাস ও দ্রুত পেমেন্ট,bj888 অ্যাপ ডাউনলোড করে উপভোগ করুন সেরা স্লট গেম ও আকর্ষণীয় বোনাস। বিকাশ পেমেন্টের মাধ্যমে দ্রুত লেনদেন নিশ্চিত করতে আজই জয়েন করুন। visit: bj888

    Reply

Leave a Comment