কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। বিহারে আমলা দম্পতির বাড়ি থেকে উদ্ধার হলো হিসাব বহির্ভূত অর্থ ও কোটি কোটি টাকার সোনা। বুধবার এই অভিযানে নামে রাজ্যের ভিজিল্যান্স ইনভেস্টিকেশন ব্যুরো। নিরাপত্তার সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগে ছড়িয়েছে চাঞ্চল্য (bihar)।
bihar: কী কী পেয়েছেন তদন্তকারীরা?
তদন্তকারী সংস্থাটি জানিয়েছে, পাটনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রবীন্দ্র কুমার দিবাকর এবং তাঁর স্ত্রী কুমারী সুইটি, যিনি দানাপুরের সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত। অভিযানে এই আমলা দম্পতির বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১ কোটি টাকা নগদ। প্রায় ৫২ লক্ষ টাকার সোনা, রুপো, হিরেও রয়েছে তালিকায়। বিলাসবহুল ব্র্যান্ডের মোট ৪৮টি মূল্যবান হাতঘড়ি পাওয়া গেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬.০১ লক্ষ টাকা। তাঁদের বিরুদ্ধে আয়ের সামঞ্জস্যহীন সম্পত্তি থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে (bihar)।
তদন্তে ২০১৭ থেকে ২০২৬ সালের মধ্যে দম্পতির নামে কেনা ৭টি দামী জমি ও ফ্ল্যাটের মিলেছে, যার রেজিস্ট্রি মূল্য প্রায় ২.৯২ কোটি টাকা। এছাড়া জীবন বিমা (LIC)-র নথি ও এসইউভি (SUV) হদিস পাওয়া গেছে। তদন্তকারী সংস্থার দাবি, প্রায় ১.০৭ কোটি টাকার সম্পত্তি তাঁদের আয়ের তুলনায় বেশি বলে প্রাথমিক তদন্তে উঠে আসছে (bihar)।
দুর্নীতি দমন আইনের অধীনে গত ২৫ সেপ্টেম্বর এই দম্পতির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, তাঁদের আয়ের উৎসের তুলনায় প্রায় ৪৭ শতাংশ বেশি অবৈধ সম্পত্তি রয়েছে। দুর্নীতিগ্রস্ত এই আমলা দম্পতির ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই মামলার পরবর্তী তদন্ত চলছে।









