রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, নজরদারি চালাতে ১০ হাজার সিসিটিভি বসাল BMC

Ashwini Bhide
---Advertisement---

টানা বৃষ্টিতে বিপর্যস্ত ‘বাণিজ্য নগরী’ মুম্বই। জলের নিচে সড়ক-রেলপথ। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। গোটা মুম্বইয়ে জারি হয়েছে ‘রেড অ্যালার্ট’। সড়কে জল জমায় বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে যানজট। আর সেই যানজট ঠেকাতে বিশেষ উদ্যোগ নিল বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)। ট্রাফিকের নজরদারি চালানোর জন্য, প্রায় ১০ হাজার সিসিটিভি ক্যামেরা ব্যবহার করছে BMC। কর্পোরেশনে নিজের ঘরে বসেই সিসিটিভির মাধ্যমে নজরদারি চালাচ্ছেন কমিশনার অশ্বিনী ভিড়ে (Ashwini Bhide)।

শুক্রবার মুম্বইয়ের মেট্রোপলিটন এলাকা জুড়ে অতিভারী বৃষ্টিপাতের কারণে IMD তরফে‘রেড অ্যালার্ট’ জারি করা হয়। তৎপরতা সঙ্গে দুর্যোগ মোকাবিলায় নামেন বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)-এর আধিকারিকেরা। দ্রুত চল নামানোর জন্য আধুনিক প্রযুক্তির যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এমনকি, পাম্প মনিটরিং এবং বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে জরুরি পরিষেবা দ্রুত সচল করা হয় (Ashwini Bhide)।

বিএমসি (BMC)-র দেওয়া তথ্যে জানা যায়, কন্ট্রোল রুম থেকে জরুরি ভিত্তিতে গোটা বিষয়টির উপর নজরদারি চালাচ্ছেন, মিউনিসিপ্যাল ​​কমিশনার অশ্বিনী ভিড়ে, অতিরিক্ত মিউনিসিপ্যাল ​​কমিশনার অভিজিৎ বাঙ্গার এবং ডেপুটি কমিশনার শারদ উঘাদে।

BMC-র তরফে জানানো হয়েছে, মুম্বইয়ের গুরুত্বপূর্ণ জায়গা গুলি লোকেট করা হয়েছে। সেই জায়গাগুলিতে প্রায় ১০ হাজার সিসিটিভি বসানো হয়েছে। কমিশনার অশ্বিনী ভিড়ে ব্যক্তিগত ভাবে সেই জায়গা গুলিতে নজরদারি চালাচ্ছেন।

মুম্বইয়ের প্রশাসনিক ওয়ার্ডগুলির দায়িত্বে থাকা ২৬ জন সহকারী কমিশনারকে নজরদারি চালানোর জন্য নির্দেশ দিয়েছে পুর কর্তৃপক্ষ। তাঁরা যাতে দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা দলের সঙ্গে যোগাযোগ করে উপযুক্ত ব্যবস্থা নেন, সে কথাও বলা হয়েছে। ইতিমধ্যেই পুর কর্তৃপক্ষ নিচু এলাকাগুলির ওপর নজরদারি রাখছে। প্রয়োজনে বৃষ্টির জল যাতে দ্রুত বেরিয়ে যায়, তার জন্য নিকাশি নালা পরিষ্কার করা হচ্ছে। পুরসভার তরফে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সচেতন থাকতে পুরসভার নিয়মগুলি মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

স্বামীকে খুন করে বাথরুমের মেঝের নিচে পুঁতে রাখার অভিযোগে গ্রেফতার স্ত্রী, ৪৫ দিন পর দেহ উদ্ধার


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment