রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

CJP-র বিক্ষোভ ঘিরে কড়া নিরাপত্তা দিল্লিতে; বন্ধ ৫৭টি মেট্রো স্টেশন, বাতিল একাধিক ট্রেন

Published on: October 9, 2026
Delhi CJP Protest
---Advertisement---

দিল্লিতে শনিবারের প্রস্তাবিত CJP-র বিক্ষোভ ঘিরে বাড়ল নিরাপত্তার কড়াকড়ি। (Delhi CJP Protest) মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (CJP)। কিন্তু বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। সম্ভাব্য জমায়েত ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীতে মোতায়েন করা হচ্ছে ২৩ হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী। পাশাপাশি ৫৭টি মেট্রো স্টেশনে প্রবেশ ও বেরনোর পথ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতিল হয়েছে একাধিক ট্রেনও।

বিক্ষোভে অনুমতি দিল না পুলিশ

(Delhi CJP Protest) দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভের জন্য বাধ্যতামূলক ১০ দিনের আগাম বিজ্ঞপ্তি জমা পড়েনি। আগের বিক্ষোভে নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগও তুলেছে পুলিশ। জননিরাপত্তার স্বার্থে অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানানো হয়েছে। মধ্য দিল্লির কিছু অংশে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা কার্যকর রয়েছে। বিধিনিষেধ অমান্য করলে আইনি পদক্ষেপের পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।

রাত ৯টা থেকে বন্ধ ৫৭টি মেট্রো স্টেশনের গেট

দিল্লি মেট্রোর বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার অর্থাৎ আজ রাত ৯টা থেকে ৫৭টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান গেট বন্ধ রাখা হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শনিবারও এই বিধিনিষেধ চলতে পারে। ওই স্টেশনগুলির উপর দিয়ে চলা মেট্রো ট্রেনের পরিষেবার ব্যবধানও বাড়তে পারে।

(Delhi CJP Protest) প্রভাবিত স্টেশনগুলির মধ্যে রয়েছে রাজীব চক, কেন্দ্রীয় সচিবালয়, নিউ দিল্লি, প্যাটেল চক, যন্তর মন্তর সংলগ্ন জনপথ, মান্ডি হাউস, বারাখাম্বা রোড, আইটিও, দিল্লি গেট, খান মার্কেট, লোক কল্যাণ মার্গ, উদ্যোগ ভবন, কাশ্মীরি গেট, হজ খাস, আইএনএ, লাজপত নগর, সুপ্রিম কোর্ট, জামিয়া মিলিয়া ইসলামিয়া, চাঁদনি চক, জামা মসজিদ, করোল বাগ, ইন্দ্রলোক, শাহদরা, রোহিণী ইস্ট ও রোহিণী ওয়েস্ট- সহ আরও ৩২টি স্টেশন।

রোগী নামানোর সময় বিপর্যয়, অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১

Delhi CJP Protest: বাতিল একাধিক ট্রেন

শনিবার ভোর ৪টে থেকে দুপুর ২টো পর্যন্ত নিউ দিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছনোর কথা ছিল এমন একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রীদের রওনা দেওয়ার আগে ট্রেনের সর্বশেষ অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

২৩ হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন

সূত্রের খবর, ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ২২১ CAPF কোম্পানি মোতায়েনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দিল্লি পুলিশকে অতিরিক্ত ১১০ কোম্পানিও দেওয়া হয়েছে। মোট মোতায়েনের সংখ্যা ২৩ হাজারেরও বেশি বলে জানা গিয়েছে।

(Delhi CJP Protest) মোতায়েন বাহিনীর মধ্যে রয়েছে CRPF-এর ৮৫, SSB-র ১০, ITBP-র সাত, RAF-এর সাত এবং CISF-এর এক কোম্পানি। নিরাপত্তায় থাকবে বহুস্তরীয় ব্যারিকেড, CCTV নজরদারি এবং ফেস রিকগনিশন সিস্টেম ক্যামেরা। বিক্ষোভের জেরে রাজধানীর যান চলাচল ও গণপরিবহণে বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “CJP-র বিক্ষোভ ঘিরে কড়া নিরাপত্তা দিল্লিতে; বন্ধ ৫৭টি মেট্রো স্টেশন, বাতিল একাধিক ট্রেন”

Comments are closed.