রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পুজোয় এবার ১০ টাকায় নতুন জামা, বাংলায় চালু হলো ‘নমো শপিং মল’

Published on: October 9, 2026
NaMo Shopping Mall
---Advertisement---

পুজো মানেই নতুন জামাকাপড়, কেনাকাটা আর পরিবারের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া। তা বলে পুজোর আনন্দ কি শুধু সামর্থ্যবানদের জন্য? অনেক সময় আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকের কাছেই পুজোয় নতুন পোশাক কেনা কঠিন হয়ে পড়ে। পুজোর মরশুমে সেই আনন্দ যাতে সবার নাগালে আসে, আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের মুখে হাসি ফোটাতে এবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে অভিনব উদ্যোগ নিলেন চার বিজেপি কর্মী। মাত্র ১০ টাকায় নতুন পোশাক কেনার সুযোগ করে দিতে তৈরি হয়েছে অস্থায়ী (NaMo Shopping Mall) ‘নমো শপিং মল’। পুজোর মরশুমে তাঁদের এই উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে আগ্রহ।

NaMo Shopping Mall: মাত্র ১০ টাকায় পুজোর কেনাকাটা

সোদপুরের এইচবি টাউনশিপের একটি বিল্ডিংয়ে দু’দিনের জন্য তৈরি হয়েছে অস্থায়ী ‘নমো শপিং মল’। ৮ ও ৯ অক্টোবর, এই দু’দিন মাত্র ১০ টাকার বিনিময়ে নতুন জামাকাপড় কেনার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ। শাড়ি, শার্ট, ট্রাউজার্স থেকে শুরু করে শিশুদের পোশাক—সব মিলিয়ে প্রায় ১০ হাজার নতুন পোশাক মজুত রেখেছেন উদ্যোক্তারা। তাঁদের লক্ষ্য, আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলিও যাতে পুজোয় নতুন পোশাক কেনার আনন্দ থেকে বঞ্চিত না হয়।

NaMo Shopping Mall: কীভাবে এল এই ভাবনা?

এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন বিক্রম বণিক, অমিত দাস, সুমন মুখোপাধ্যায় ও শুভঙ্কর গুহ। বিজেপির পানিহাটি সোশ্যাল মিডিয়া সেলের সদস্য তথা ব্যবসায়ী অমিত দাস জানান, শপিং মলের বাইরে শিশুদের কেনাকাটার দিকে তাকিয়ে থাকতে দেখেই এই ভাবনার সূত্রপাত। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির পাশে দাঁড়ানো এবং তাঁদের পুজোর আনন্দে সামিল করাই এই আয়োজনের উদ্দেশ্য।

NaMo Shopping Mall: উদ্বোধনে সুকান্ত মজুমদার

১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে এই শপিং মলের ব্যানার উদ্বোধন করা হয়েছিল। পরে উদ্যোগটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ‘নমো শপিং মল’-এর উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মানুষের পাশে থাকা এবং মানুষের সেবা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

উদ্যোক্তাদের দাবি, প্রথম দিনেই প্রায় ২,৫০০ মানুষ সেখানে ভিড় করেন। এটি স্থায়ী শপিং মল নয়, বরং দু’দিনের বিশেষ আয়োজন। ভবিষ্যতে রাজ্যের অন্যান্য জায়গাতেও একই ধরনের স্টল চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

CJP-র বিক্ষোভ ঘিরে কড়া নিরাপত্তা দিল্লিতে; বন্ধ ৫৭টি মেট্রো স্টেশন, বাতিল একাধিক ট্রেন


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now