ঝাড়খণ্ডের দেওঘরে হাওড়া–জসিডি রেল রুটে ভয়াবহ দুর্ঘটনা। এলাকায় রোহিণী–নাওয়াডি রেলগেটের উপরে একটি ট্রাক ও ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে ট্রাকের একটা অংশ দুমড়ে গিয়েছে। ট্রাকটি গিয়ে একটি বাইকে ধাক্কা মারে, সেটিও ক্ষতিগ্রস্ত হয়। এলাকায় শুরু হয়েছে চাঞ্চল্য, শুরু হয়েছে উদ্ধারকাজ ও তদন্ত।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেনের সঙ্গে ধাক্কা লাগার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকের উপর উল্টে পড়ে। বাইকটি ট্রাকের নিচে চাপা পড়ে যায়। বাইকে থাকা দু’জন গুরুতর আহত হন। স্থানীয় গ্রামবাসীরা দ্রুততার সঙ্গে ট্রাকের নিচ থেকে আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। চিকিৎসকদের মতে, দু’জনের অবস্থাই আশঙ্কাজনক।
#झारखंड में भीषण रेल हादसा हुआ है। #देवघर में #हावड़ा_जसीडीह मुख्य रेल मार्ग पर बड़ा हादसा हुआ। रोहिणी-नावाडीह रेल फाटक पर एक बेकाबू ट्रक और ट्रेन के बीच जोरदार भिड़ंत हो गई। इस घटना में ट्रक की चपेट में एक बाइक भी आ गई, जिससे दो लोग गंभीर रूप से घायल हो गए हैं। pic.twitter.com/eGTRH8wruS
— NBT Bihar (@NBTBihar) January 22, 2026
এই দুর্ঘটনার ফলে আপাতত হাওড়া–জসিডি রুটে ট্রেন চলাচল বন্ধ। রেলগেটের উপর ট্রাকের ধ্বংসাবশেষ পড়ে থাকায় সড়ক পথেও যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছে, যার ফলে ব্যাপক যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রেল ও স্থানীয় প্রশাসন ক্রেন এবং ভারী যন্ত্রপাতি নামিয়েছে দ্রুত ধ্বংসাবশেষ সরানোর জন্য।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ ও জিআরপি আধিকারিকরা। কী করে লাগল এই দুর্ঘটনা তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রশ্ন উঠছে, কীভাবে রেলগেট বন্ধ থাকা সত্ত্বেও ট্রাকটি লাইনের উপর পৌঁছে গেল? ট্রাকের পক্ষে রেলগেট বন্ধ থাকতে তা পার করা সম্ভব নয়। এক্ষেত্রে ট্রেনের সিগন্যালের সঙ্গে গেটম্যানের সম্বনয় ছিল কি না তা দেখা হচ্ছে।









