রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Suvendu Adhikari: কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে ভবানীপুর কেন্দ্রের ভোট প্রচার শুভেন্দুর

Published on: March 21, 2026
Suvendu Adhikari
---Advertisement---

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুর অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র হিসেবে উঠে এসেছে। বিধানসভা নির্বাচনে হেভি ওয়েটের তালিকায় অবশ্য়ই এক নম্বরে রয়েছে দক্ষিণ কলকাতার ভবানীপুর। একদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়য় । অপর দিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। (Suvendu Adhikari)

Suvendu Adhikari

প্রার্থী ঘোষণার পরই প্রচারে নেমে পড়েছিলেন শুভেন্দু। ওই কেন্দ্রের জন্য় ইতিমধ্য়েই প্রচার শুরু করে দিয়েছে বিজেপি ও তৃণমূল।  শনিবার কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন শুভেন্দু।  এদিন সকাল থেকেই মন্দির চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। পুজো দেওয়ার পরই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রচারে বেরোন শুভেন্দু।(Suvendu Adhikari) দিনের শেষে তাঁর নন্দীগ্রামে ফেরার কথাও রয়েছে। দুই কেন্দ্রে প্রার্থী হওয়ায়  সমান্তরালভাবে চলছে তাঁর প্রচার কর্মসূচি।

তবে চক্রবেড়িয়া এলাকায় প্রচারের সময় তাঁকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান ওঠে, পাল্টা স্লোগান দেন বিজেপি কর্মীরা। কিছুক্ষণের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পরে তা নিয়ন্ত্রণে আসে। এরপর থানায় গিয়ে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগও তোলেন তিনি।

অন্যদিকে, এই কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটি, যেখানে প্রার্থী হয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।  এই লড়াইকে বিশেষ গুরুত্ব না দিয়ে আত্মবিশ্বাসী শাসকদল। মমতা স্পষ্ট জানিয়েছেন, ভবানীপুরে তাঁর জয় নিশ্চিত এবং এই কেন্দ্র থেকেই রাজ্যজয়ের বার্তা যাবে। তৃণমূল সুপ্রিমোর দাবি, এক ভোটে হলেও তিনি জিতবেন । সব মিলিয়ে, ভবানীপুরে এবার রাজনৈতিক লড়াই যে জমে উঠতে চলেছে, তা বলাই বাহুল্য।

দুই শীর্ষ নেতার মুখোমুখি লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে।


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment