বুধবার সন্ধেয় খুব অল্পের জন্য রক্ষা পেলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। জম্মুর গ্রেটার কৈলাসে একটি বিয়েবাড়িতে তাকে লক্ষ্য করে গুলি চালায় এক ব্যক্তি। ভাগ্যক্রমে ফারুকের দেহরক্ষীরা হামলাকারীকে মুহূর্তে সরিয়ে দেন। প্রাণে বেঁচে যান ফারুক আবদুল্লা (Farooq Abdullah)। ন্যাশনাল কনফারেন্সের লিগ্যাল সেলের প্রেসিডেন্টের মেয়ের বিয়েতে যোগ দিতে গিয়েছিলেন তিনি।
বিয়েবাড়িতে অন্যান্য অনেকের সঙ্গে ফারুক আবদুল্লা যখন হেঁটে যাচ্ছিলেন তখন ভিড়ের মধ্য থেকে এক ব্যক্তি দ্রুত ফারুকের কাছে চলে আসেন এবং বন্দুক বের করে গুলি চালিয়ে দেন। হামলাকারী তখন খুব বেশি হলে ২-৩ ফুট দূরে। পিছন থেকে রিভালবারের ট্রিগার টেপার আগেই তাকে ধাক্কা মারেন NSG কম্যান্ডোরা। গুলি ফারুককে না লেগে অন্য দিকে ছুটে যায়। ওই ঘটনার পরই আততায়ী কমল সিং জামওয়ালকে ধরে ফেলে। তাকে মারধর করা হয়।
পুলিশের জেরায় জামওয়াল জানিয়েছেন তার নাম কমল সিং জামওয়াল। গত ২০ বছর ধরে ওই সুযোগটার অপেক্ষায় ছিল। সে আরও বলে, “আমরা যখন উঠছিলাম, তখন পিছন দিক থেকে একজন লোক এসে তার মাথার দিকে রিভলভার তাক করে। ঠিক সেই সময় এক নিরাপত্তাকর্মী দ্রুত এগিয়ে এসে বন্দুকটি উপরের দিকে ঠেলে দেন, ফলে গুলি বের হয়ে যায়।”
তবে খবর অনুযায়ী, পুলিশ ও NSG কম্যান্ডোরা ব্যবস্থা নেওয়ার আগে কিছু সময়ের জন্য নিরাপত্তায় সামান্য ত্রুটি ছিল। পুলিশ জানিয়েছে, হামলায় ব্যবহৃত রিভলভারটি তারা জব্দ করেছে। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে বন্দুকটি হামলাকারীর আইনিভাবে কেনা আগ্নেয়াস্ত্র ছিল।/
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন, তবে তাঁর বাবার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেছেন। তার বাবা ফারুক আব্দুল্লাহ Z+ এবং NSG নিরাপত্তা পান। ওমর আব্দুল্লা বলেন, “আল্লাহ দয়ালু। আমার বাবা খুব বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন।” তিনি আরও প্রশ্ন তোলেন, কীভাবে একজন সশস্ত্র ব্যক্তি এত কঠোর নিরাপত্তা ভেঙে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর এত কাছে পৌঁছে গেল?
তিনি বলেন, “সবচেয়ে বড় প্রশ্ন হলো—এনএসজি নিরাপত্তা থাকা সত্ত্বেও একজন লোক কীভাবে লোড করা পিস্তল নিয়ে এত কাছে এসে গুলি চালাতে পারল?” ওমর আব্দুল্লা আরও বলেন, “আল্লাহ দয়ালু। আমার বাবা খুব অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এখনও পুরো ঘটনা পরিষ্কার নয়। তবে জানা গেছে, একজন ব্যক্তি লোড করা পিস্তল নিয়ে খুব কাছ থেকে গুলি চালাতে পেরেছিল। পরে নিরাপত্তা দলের দ্রুত পদক্ষেপে গুলিটি সরিয়ে দেওয়া হয় এবং বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।












