জোড়া বিস্ফোরণ ভারতীয় সেনা ক্যাম্পের বাইরে। মঙ্গলবার রাতে পাঞ্জাবের অমৃতসরের খালসা গ্রামে ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্পের ঠিক বাইরে বিস্ফোরণ ঘটল। পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। (Punjab Blast)
রাত প্রায় ১১টা নাগাদ বিস্ফোরণের শব্দ শুনে খালসা গ্রামের বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসেন। অমৃতসর রুরাল ও আরবান পুলিশের টিম এবং সেনা জওয়ানরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা জোরদার করে। ফরেনসিক টিম, বোম্ব ডিসপোজাল স্কোয়াড এবং স্নিফার ডগ ইউনিট মোতায়েন করা হয়েছে। প্রমাণ সংগ্রহের কাজ চলছে।
ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তাদের মতে, বিস্ফোরণে সেনা ক্যাম্পের বাইরের দেওয়ালের টিনের শেড ক্ষতিগ্রস্ত হয়েছে। অমৃতসর রুরালের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অদিত্য ভ্যারিয়ার জানিয়েছেন, “বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। পুলিশ ও সেনা টিম ঘটনাস্থলে পৌঁছেছে। বোম্ব ডিসপোজাল স্কোয়াড তদন্ত করছে এবং ফরেনসিক টিম প্রমাণ সংগ্রহ করছে। তদন্ত চলছে, নতুন কোনও তথ্য পেলে জানানো হবে।” (Punjab Blast)
একই দিন সন্ধ্যায় জলন্ধরের বিএসএফ ক্যাম্পের কাছে একটি বাইকে বিস্ফোরণের ঘটনা ঘটে। দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাঞ্জাব পুলিশ ও নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা আরও কড়া করা হয়েছে।
এই দুটি বিস্ফোরণ পাঞ্জাবের সংবেদনশীল সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তদন্তের প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। (Punjab Blast)
Rajasthan Street Dogs: কুকুরের কামড়ে মৃত্যু শিশুকন্যার, মর্মান্তিক ঘটনা এই গ্রামে











