গ্রেফতার ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার হিমাংশু ভাউ। কুখ্যাত বিষ্ণোই গ্যাংয়ের প্রতিপক্ষ হিমাংশু ভাউকে আমেরিকা থেকে গ্রেফতার করা হয়। হরিয়ানার বাসিন্দা এই হিমাংশু ভাউকে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI) গ্রেফতার করেছে বলে জানা গেছে। দিল্লি ও হরিয়ানায় তার বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা এবং চাঁদাবাজি-সহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে (himanshu bhau arrested)।
বিদেশে বসে অপরাধ জগতের নেটওয়ার্ক
হিমাংশুর আসল নাম হিমাংশু রিতোলিয়া। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিদেশে বসেই দিল্লি-এনসিআর, হরিয়ানা ও পাঞ্জাব জুড়ে একটি অপরাধ জগতের নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। ২০২৩ সালের অগস্ট মাসে তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের একটি রেড এলার্ট জারি করে । তিনি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ), দিল্লি পুলিশ এবং হরিয়ানা পুলিশের ‘ওয়ান্টেড’ব্যক্তিদের তালিকায় রয়েছেন।
himanshu bhau arrested: হিমাংশু ভাউ কে?
২০০২ সালে হরিয়ানায় জন্মেছেন হিমাংশু ভাউ ওরফে হিমাংশু রিতোলিয়া। অভিযোগ, কিশোর বয়স থেকেই অপরাধ জগতে অবাধ যাতায়াত তাঁর। ২০২০ সালে কয়েকজন বন্দিকে সঙ্গে নিয়ে সংশোধনাগার থেকে পালিয়ে যান। তারপর থেকে হিমাংশুকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল পুলিশ। ভারতের তদন্তকারীদের চোখ এড়িয়ে বিদেশে চলে গিয়েছিল (himanshu bhau arrested)।
পুলিশ তাঁর বিরুদ্ধে, খুনের চেষ্টা, তোলাবাজি, অবৈধ অস্ত্র রাখা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো বেশ কয়েকটি মামলা করেছে। তার অপরাধমূলক কর্মকাণ্ড একাধিক রাজ্যজুড়ে বিস্তৃত। তদন্তকারীদের অভিযোগ, তিনি বিদেশ থেকে অপরাধ জগতের নেটওয়ার্ক পরিচালনা করতেন এবং ভারতে থাকা সহযোগীদের সঙ্গে সমন্বয় সাধন করতেন। সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, নীরজ বাওয়ানা গ্যাংয়ের সঙ্গে যুক্ত হিমাংশু এবং লরেন্স বিশ্নোই গোষ্ঠীর কট্টর প্রতিদ্বন্দ্বী বলেই পরিচিত।
সূত্রের খবর, হিমাংশু এবং তাঁর গ্যাংয়ের সদস্যরা দিল্লি ও হরিয়ানায় বেশ কয়েকটি সংঘর্ষ ও খুনের ঘটনার সঙ্গে জড়িত। এর মধ্যে রয়েছে দিল্লির একটি বার্গার কিং আউটলেটে হত্যাকাণ্ড, ইউটিউবার এলভিশ যাদবের বাসভবনের বাইরে গুলি চালানোর ঘটনা। এছাড়া, এই গ্যাংটির বিরুদ্ধে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে তোলা আদায়ের অভিযোগও রয়েছে। ২০২২ সালে হরিয়ানায় ২৪ ঘণ্টার ব্যবধানে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে হিমাংশু ভাউ পুলিশের নজরে আসে।
সম্প্রতি, দিল্লির বুকে এক প্রপার্টি ডিলার হত্যাকাণ্ডে হিমাংশু ভাউ গ্যাংয়ের সদস্যদের নাম উঠে আসে। চলতি বছরের সেপ্টেম্বরে, পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দিল্লি পুলিশ দুই সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেফতার করে এবং এই ঘটনায় জড়িত তাঁর এক কিশোর সহযোগীকে আটক করে।
ইন্টারপোল নোটিশ ও পুলিশের পদক্ষেপ
একাধিক ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ার পর, ২০২৩ সালের অগস্টে ভাউ-এর বিরুদ্ধে ইন্টারপোল ‘রেড নোটিশ’ জারি হয়। সে সময় পুলিশ জানায়, খুন, খুনের চেষ্টা, তোলাবাজি, অপরাধমূলক ভয় দেখানো এবং জালিয়াতি সংক্রান্ত ১৮টি মামলায় সে অভিযুক্ত। আমেরিকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে এমনটাই খবর পাওয়া গেছে।











