---Advertisement---
lifezone nursing home

Indian Army: ব্যর্থ অনুপ্রবেশের চেষ্টা, ভারতীয় সেনার হাতে নিহত এক পাক-জঙ্গি

March 15, 2026 4:29 PM
Indian Army
---Advertisement---

নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা! (LOC) গভীর রাতেই শুরু হয় ভারতীয় সেনার সতর্কিত অভিযান। জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে সেনাবাহিনীর হাতে নিহত এক অনুপ্রবেশকারী জঙ্গি। ঘটনাটি ঘটে রবিবার মধ্যরাতে। এখনও এলাকাজুড়ে চলছে তল্লাশি অভিযান। (Indian Army)

শ্রীনগরে অবস্থিত চিনার কর্পস জানিয়েছে, জম্মু ও কাশ্মীর পুলিশের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয়।
খবর ছিল, উরি সেক্টরের বুখার এলাকায় কয়েকজন জঙ্গি নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে।

Indian Army

সেই তথ্যের ভিত্তিতে ২৬ মার্চ গভীর রাতে যৌথ তল্লাশি অভিযান শুরু করে সেনা ও পুলিশ। এলাকায় বাড়ানো হয় নজরদারি।

অভিযান চলাকালীন ঝোপঝাড়ের আড়ালে এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি দেখতে পান সেনারা। সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ফেলা হয়। দেওয়া হয় আত্মসমর্পণের নির্দেশও। (Indian Army)

সেনাবাহিনীর দাবি, নির্দেশ অমান্য করে ওই জঙ্গি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় সেনাও। সংঘর্ষে এক পাকিস্তান আশ্রিত জঙ্গি নিহত হয়।

ঘটনাস্থল থেকে একটি একে রাইফেল (Ak-47), একটি পিস্তল এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সেনা জানিয়েছে, এলাকায় এখনও অনুপ্রবেশকারী রোধের অভিযান চলছে।

প্রসঙ্গত, এর আগেও ১০ মার্চ রাজৌরি জেলার নওশেরা সেক্টরেও একই ধরনের ঘটনা ঘটেছিল। সেখানে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ঢোকার চেষ্টা করেছিল দুই জঙ্গি।

সেনা সূত্রে খবর , নওশেরার ঝাঙ্গর এলাকায় তাদের গতিবিধি প্রথমে শনাক্ত করা হয়। দ্রুত অভিযান চালিয়ে জঙ্গিদের বাধা দেয় সেনা। পরবর্তী সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে প্রায় ৭৪০ কিলোমিটার দীর্ঘ লাইন অফ কন্ট্রোল(LOC) বরাবর সেনাবাহিনীর কড়া নজরদারি রয়েছে। সীমান্তের বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা অভিযান চালানো হয়।(Indian Army)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment