বিষাক্ত ধুতরা ফল ও বীজ বিক্রির অভিযোগে বড় পদক্ষেপ কর্নাটক সরকারের। Amazon, Instamart এবং BigBasket-এর ফুড লাইসেন্স স্থগিত করল কর্নাটক ফুড সেফটি অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন দফতর। মানুষের খাবার হিসেবে ধুতরা বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ। অনলাইন প্ল্যাটফর্মগুলিতে প্রতি পিস ধুতরার দাম ছিল প্রায় ১৮ থেকে ২০ টাকা। (FSSAI Licence)
খাবার হিসেবে বিক্রি, উঠল প্রশ্ন
ঘটনার তদন্তে নেমে আধিকারিকরা দেখতে পান, বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে ধুতরা ফল ও বীজ বিক্রির জন্য রাখা হয়েছে। আরও চমকে দেওয়ার মতো বিষয়, কয়েকটি প্যাকেটে FSSAI-এর লাইসেন্স বা রেজিস্ট্রেশন নম্বরও ছিল। কিছু প্যাকেট আবার গুদামে রাখা হয়েছিল। সেখান থেকেই অনলাইনে বিক্রি বা সরবরাহের ব্যবস্থা করা হচ্ছিল। (FSSAI Licence)
ধুতরা বিষাক্ত। মানুষের খাবার হিসেবে এটি বিক্রি করা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এই কারণেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে কর্নাটক প্রশাসন।
সংস্থাগুলির কী বক্তব্য?
এই ঘটনায় তিন সংস্থার প্রতিনিধিদের কর্তৃপক্ষের সামনে হাজির হতে হয়। প্রশাসনের নির্দেশের পর Amazon কোনও জবাব জমা দেয়নি। Instamart তাদের নেওয়া পদক্ষেপ সংক্রান্ত নথি জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চায়।
অন্যদিকে BigBasket জানায়, তারা অনলাইন থেকে ধুতরা ফলের বিক্রি বন্ধ করে দিয়েছে। ভবিষ্যতে পণ্যের গায়ে স্পষ্টভাবে ‘Not for human consumption’ অর্থাৎ ‘মানুষের খাওয়ার জন্য নয়’ লেখা থাকবে বলেও জানানো হয়। (FSSAI Licence)
‘জবাব সন্তোষজনক নয়’, কড়া প্রশাসন
তবে সংস্থাগুলির বক্তব্যে সন্তুষ্ট হয়নি কর্নাটক ফুড সেফটি অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন। তাদের বক্তব্য, খাবার হিসেবে ধুতরা মজুত, বিক্রি বা সরবরাহ করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিন সংস্থার ফুড লাইসেন্স স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ধুতরা ফল বা বীজ মানুষের খাওয়ার জন্য বিক্রির সমস্ত অনলাইন তালিকা ও বিজ্ঞাপন দ্রুত সরিয়ে ফেলতে বলা হয়েছে।
তবে শুনানির সুযোগ রয়েছে। সংস্থাগুলি নিজেদের বক্তব্য ও প্রয়োজনীয় নথি জমা দিলে পরবর্তী শুনানির পর লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত বদলানো হতে পারে। (FSSAI Licence)
আরও পড়ুন :- অক্ষয়ের ৮-৮-৮ ফর্মুলা কি সত্যিই স্বাস্থ্যকর? বিশেষজ্ঞদের ব্যাখ্যায় মিলল উত্তর










1 thought on “মাত্র ২০ টাকায় বিক্রি হচ্ছে বিষাক্ত ধুতরা, তিন সংস্থার লাইসেন্স বাতিল”