পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সাধারণ মানুষের মধ্যে আশঙ্কা বাড়লেও শুরু থেকেই কেন্দ্রীয় সরকার বারবার আশ্বাস দিয়েছে—পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে (Lockdown in India 2026)। তবুও আতঙ্ক পুরোপুরি কাটেনি। এর মধ্যেই সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমান পরিস্থিতির সঙ্গে কোভিড সময়ের তুলনা করায় নতুন করে লকডাউন নিয়ে জল্পনা ছড়ায়।
এই প্রেক্ষাপটে জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি। তিনি জানিয়েছেন, ভারতে লকডাউন জারির কোনও পরিকল্পনা নেই এবং এই বিষয়ে সরকারের কাছে কোনও প্রস্তাবও বিবেচনায় নেই।
মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির দিকে নজর রাখছে কেন্দ্র। বিশেষ করে জ্বালানি সরবরাহ, সাপ্লাই চেইন এবং প্রয়োজনীয় পণ্যের যোগান নিশ্চিত করাই এখন সরকারের মূল লক্ষ্য। তবে এই পদক্ষেপগুলোর সঙ্গে লকডাউনের কোনও সম্পর্ক নেই। সাধারণ মানুষকে ভুয়ো খবর বা গুজবে কান না দেওয়ারও আবেদন জানিয়েছেন তিনি।
The global situation remains in flux, and we are closely monitoring developments across energy, supply chains, and essential commodities on a real-time basis.
— Hardeep Singh Puri (@HardeepSPuri) March 27, 2026
Under the leadership of Hon’ble PM @narendramodi Ji, all necessary steps are being taken to ensure uninterrupted…
আসলে ইরানকে ঘিরে পশ্চিম এশিয়ায় উত্তেজনা এবং হরমুজ প্রণালীর পরিস্থিতি ঘিরে বিশ্বজুড়ে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর জেরে অনেকেই আতঙ্কে পেট্রল পাম্পে ভিড় করছেন, এমনকি এলপিজি মজুত করতেও ঝোঁক দেখা যাচ্ছে। এই পরিস্থিতিই লকডাউন নিয়ে গুজব ছড়ানোর অন্যতম কারণ।
তবে কেন্দ্র স্পষ্ট জানিয়েছে, দেশের জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল এবং সরবরাহ বজায় রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। হরদীপ পুরির কথায়, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার যে কোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত এবং নাগরিকদের প্রয়োজনীয় জিনিসের যোগান নিশ্চিত করতে বদ্ধপরিকর।
১০ টাকা শুল্ক কমাল কেন্দ্র, দাম কমবে পেট্রোল-ডিজেলের?












