বাংলাদেশের সংসদীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিতেই আস্থা রেখেছে সে দেশের ভোটাররা। বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রীকে তারেককে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কেরা। সমাজ মাধ্যমে ইংরাজী ও বাংলা পোস্ট করে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (Modi-Tarique)
সমাজ মাধ্যম এক্স-এ পোস্টে তারেককে ‘উষ্ণ অভিনন্দন’ জানিয়েছে প্রধানমন্ত্রী লিখেছেন, “আমি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই।” ফলাফল নিয়ে সামাজ মাধ্যমে তিনি লেখেন, “এই ফলাফল আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।” দু’দেশের সম্পর্ক নিয়ে সমাজ মাধ্যমে তিনি লেখেন, “ভারত একটি গণতান্ত্রিক,প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে।”
আমি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই।
— Narendra Modi (@narendramodi) February 13, 2026
এই ফলাফল আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।
ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে তার…
পাশাপাশি তিনি আরও লেখেন, “আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং আমাদের অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি।”
অন্য দিকে, ‘ঐতিহাসিক বিজয়ে’র জন্য তারেককে ধন্যবাদ জানিয়েছে আমেরিকাও। শুক্রবার সকালে ঢাকার মার্কিন দূতাবাসের তরফ থেকে তারেক রহমানকে বিজয়কে শুভেচ্ছা জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করা হয়। ওই পোস্টে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানায় যুক্তরাষ্ট্র। (Modi-Tarique)
ওই পোস্ট করে লেখা হয়, “একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।”
Congratulations to the people of Bangladesh on a successful election and to the Bangladesh Nationalist Party and Tarique Rahman on your historic victory. The United States looks forward to working with you to realize shared goals of prosperity and security for both our countries.
— Ambassador Brent T. Christensen (@USAmbBangladesh) February 13, 2026











