ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মুম্বইয়ে লোকাল ট্রেনে বিয়ের আসর! প্রাক-বিবাহ উদ্‌যাপন ঘিরে বিতর্ক

mumbai local train
---Advertisement---
Choose Hindustan News Point on Google

লোকাল ট্রেন মানেই ঠাসা-ঠাসি করা ভিড়। ঠেলাঠেলির ব্যস্ততার ছবি। এই চেনা দৃশ্য নিত্যদিনের। সেই চেনা ছক ভেঙেই এবার লোকাল ট্রেনের কামরাতে প্রি ওয়েডিং অনুষ্ঠানের আসর বসানো হলো। ফুল মালায় সাজানো গোটা কামরা। হই-হুল্লোর, হবু কনেকে ঘিরে অনুষ্ঠানের নানা আয়োজন। এ ছবি মুম্বইয়েই এক লোকাল ট্রেনের কামরায়। আর তারপরেই লোকাল ট্রেনে বান্ধবীর প্রাক-বিবাহ উদ্‌যাপন করে বিতর্কে ওই ট্রেনেরই মহিলা যাত্রীরা। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে (mumbai local train)।

মুম্বইয়ের লোকাল ট্রেনে যাত্রীরা তাঁদের বান্ধবীর বিয়ে উপলক্ষে ‘কেলভান’ অনুষ্ঠানের আয়োজন করেন। সেই আয়োজনের ভিডিয়ো সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে ট্রেনের কামরাটি ফুল দিয়ে সাজিয়ে তুলেছেন। কামরার দেওয়ালে স্টিকার লাগিয়ে সাজিয়ে তোলেন তাঁরা।

দেখে মনে হচ্ছে, তাঁরা আগে থেকেই এই আয়োজনের প্রস্তুতি নিয়েছিলেন। বেশ কয়েকজনকে থালায় ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হবু কনে পৌঁছতেই যাত্রীরা ফুল ছড়িয়ে দেন। প্রথা অনুযায়ী নানা নিয়ম নীতি পালন করেন। এরপর আর্শিবাদ করে তাঁরা একে অপরকে জড়িয়ে ধরেন। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “এ বার বাড়িতে নয়, বদলে মুম্বইয়ের লোকাল ট্রেনে হচ্ছে প্রাক্‌-বিবাহ অনুষ্ঠান উদ্‌যাপন।”

mumbai local train: কোন বিতর্ক?

তবে, এই ভিডিয়োটি ভাইরাল হতেই উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। অনেক নেটিজেনদের প্রশ্ন, ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য গণপরিবহণ বা ট্রেন ব্যবহার করা কতটা যুক্তি-যুক্ত? এতে অন্যান্য যাত্রীদের অসুবিধা হতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। বিষয়টি নজরে এসেছে ‘রেলওয়ে সেবা’ অ্যাকাউন্টেরও। প্রয়োজনীয় পদক্ষেপের জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Choose Hindustan News Point on Google

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now