Site icon Hindustan News Point

জাকার্তায় বিশেষ অভ্যর্থনা, অ্যাক্ট ইস্ট নীতিতে নতুন গতি আনতে তিন দেশের সফর মোদির

Narendra Modi

ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’কে আরও শক্তিশালী করা, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত উপস্থিতি বাড়ানো এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে বহুমাত্রিক সম্পর্ককে নতুন গতি দেওয়ার লক্ষ্যেই তিন দেশের সফরে প্রধানমন্ত্রী (Narendra Modi) নরেন্দ্র মোদি। সেই সফরের প্রথম গন্তব্য ইন্দোনেশিয়ায় পৌঁছে তিনি পেলেন বিরল কূটনৈতিক সম্মান—বিমানবন্দরে স্বয়ং উপস্থিত থেকে তাঁকে অভ্যর্থনা জানালেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। এই সফরকে ভারত-ইন্দোনেশিয়া সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন কূটনৈতিক মহল।

ভারতের প্রধানমন্ত্রী (Narendra Modi) নরেন্দ্র মোদি সোমবার তিন দেশের সফরের প্রথম পর্বে ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন। এই সফরের মূল লক্ষ্য হল ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’, ‘মহাসাগর (MAHASAGAR) ভিশন’ এবং মুক্ত, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতি ভারতের অঙ্গীকারকে আরও শক্তিশালী করা। রাজধানী জাকার্তায় পৌঁছতেই প্রধানমন্ত্রীকে বিশেষ মর্যাদায় স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার চার মন্ত্রীও। প্রধানমন্ত্রীকে দেওয়া হয় ঐতিহ্যবাহী আনুষ্ঠানিক সংবর্ধনা এবং গার্ড অফ অনার।

সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী (Narendra Modi) মোদি লেখেন, “জাকার্তায় পৌঁছেছি। বিমানবন্দরে এসে আমাকে স্বাগত জানানোর জন্য প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর এই আন্তরিক পদক্ষেপ আমাকে স্পর্শ করেছে।”

২০১৮ সালে ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-এ উন্নিত হওয়ার পর এটি প্রধানমন্ত্রী মোদির প্রথম দ্বিপাক্ষিক ইন্দোনেশিয়া সফর। সফর শুরুর আগে তিনি বলেন, “২০১৮ সালে আমরা আমাদের সম্পর্ককে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছি, যার সুফল দুই দেশের মানুষই পেয়েছেন।”

পাহেলগাঁও হামলায় বড় পদক্ষেপ, চার্জশিটে হাফিজ সইদের নাম যোগ করল NIA

প্রধানমন্ত্রী (Narendra Modi) জানিয়েছেন, প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে তাঁর বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য, সমুদ্র নিরাপত্তা, প্রযুক্তি, সংযোগ ব্যবস্থা এবং সাংস্কৃতিক সহযোগিতা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। তিনি আশা প্রকাশ করেছেন, এই বৈঠক দুই দেশের সম্পর্ককে আরও গতিশীল করে তুলবে।

সফরের অন্যতম আকর্ষণ হতে চলেছে ইন্দোনেশিয়ার যোগ্যাকার্তায় অবস্থিত ঐতিহাসিক প্রাম্বানান মন্দির কমপ্লেক্স পরিদর্শন। এটি ইন্দোনেশিয়ার বৃহত্তম হিন্দু মন্দির এবং ভারত-ইন্দোনেশিয়ার প্রাচীন সভ্যতাগত ও সাংস্কৃতিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ প্রতীক। প্রধানমন্ত্রী (Narendra Modi) মোদী বলেন, “প্রেসিডেন্ট প্রাবোওর সঙ্গে প্রাম্বানান মন্দির পরিদর্শন আমাদের দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে।” এছাড়াও তিনি ইন্দোনেশিয়ায় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

এই সফরের গুরুত্ব শুধু দ্বিপাক্ষিক সম্পর্কেই সীমাবদ্ধ নয়। ভারত বর্তমানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিজের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে। সেই প্রেক্ষাপটে ‘মহাসাগর’ বা ‘Mutual and Holistic Advancement for Security Across the Regions’ উদ্যোগের মাধ্যমে সমুদ্র নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে ভারতের ভূমিকা আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতিগুলির মধ্যে অন্যতম ইন্দোনেশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ভারতকে এই কৌশলগত লক্ষ্য পূরণে সহায়তা করবে।

উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে ভারত সফর করেছিলেন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। সেই সফরের পর এবার প্রধানমন্ত্রী মোদির ইন্দোনেশিয়া সফরকে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। ইন্দোনেশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী (Narendra Modi) মোদি, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে যাবেন, যেখানে তিনি যথাক্রমে প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এবং প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে বৈঠক করবেন।

কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই তিন দেশের সফর ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’-কে আরও কার্যকর করার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের ভূ-কৌশলগত প্রভাব এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।

পাঞ্জাব থেকে সবুজ-মেরুনের ডাগআউট, ডার্বি জয়ের অঙ্গীকার কোচ দিলমপেরিসের


Exit mobile version