রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পাঞ্জাব থেকে সবুজ-মেরুনের ডাগআউট, ডার্বি জয়ের অঙ্গীকার কোচ দিলমপেরিসের

Panagiotis Dilmperis
---Advertisement---

(Panagiotis Dilmperis) কলকাতার ময়দানে নতুন অধ্যায়ের সূচনা। ভারতীয় ফুটবলের অন্যতম সফল ও জনপ্রিয় ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের ডাগআউটে এবার দেখা যাবে গ্রিক কোচ পানাগিওটিস দিলমপেরিসকে। ফুটবল মহলে যিনি ‘প্যানোস’ নামেই বেশি পরিচিত। এক বছরের চুক্তিতে সবুজ-মেরুন শিবিরের দায়িত্ব নিয়েছেন ৫১ বছর বয়সী এই কোচ। দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর (Panagiotis Dilmperis) বক্তব্যে স্পষ্ট— মোহনবাগানে এসে তিনি শুধু একটি দল নয়, ঐতিহ্য, আবেগ এবং কোটি কোটি সমর্থকের প্রত্যাশার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন।

গত মরশুমে পাঞ্জাব FC-এর কোচ হিসেবে ভারতীয় ফুটবলে নিজের ছাপ ফেলেছিলেন (Panagiotis Dilmperis) দিলমপেরিস। সীমিত সম্পদ, তুলনামূলক কম তারকাসমৃদ্ধ দল এবং একাধিক যুব ফুটবলারকে নিয়ে তিনি যে আক্রমণাত্মক অথচ ভারসাম্যপূর্ণ ফুটবল উপহার দিয়েছিলেন, তা প্রশংসিত হয়েছিল দেশের ফুটবলমহলে। তাঁর কৌশলগত দক্ষতা, তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের মধ্যে ভারসাম্য তৈরির ক্ষমতা এবং আধুনিক ফুটবল দর্শনই তাঁকে মোহনবাগান ম্যানেজমেন্টের প্রথম পছন্দ করে তোলে।

সাক্ষাৎকারে (Panagiotis Dilmperis) দিলমপেরিস স্পষ্ট জানিয়েছেন, একাধিক ক্লাবের প্রস্তাব থাকা সত্ত্বেও তিনি মোহনবাগানকে বেছে নিয়েছেন কারণ এটি শুধুমাত্র একটি ফুটবল ক্লাব নয়, বরং একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান। তাঁর কথায়, “মোহনবাগানের ইতিহাস, জয়ের সংস্কৃতি এবং সমর্থকদের আবেগ ভারতের অন্য কোনও ক্লাবের সঙ্গে তুলনীয় নয়।”

বর্তমান দল নিয়েও সন্তুষ্ট নতুন কোচ। তাঁর মতে, এই দলে অভিজ্ঞতা ও প্রতিভার একটি দুর্দান্ত মিশ্রণ রয়েছে। তবে তিনি বিশ্বাস করেন, শুধুমাত্র ব্যক্তিগত প্রতিভা নয়, বরং শৃঙ্খলা, দায়বদ্ধতা এবং ঐক্যবদ্ধ মানসিকতাই সাফল্যের চাবিকাঠি। তাই তাঁর প্রথম লক্ষ্য হবে প্রতিটি ফুটবলারের সর্বোচ্চ সামর্থ্যকে মাঠে কাজে লাগানো।

ইস্টবেঙ্গলে হাবাস যুগের সূচনা, চেনা মুখেই ভরসা রাখল লাল হলুদ

মোহনবাগানের কোটি কোটি সমর্থকের প্রত্যাশার চাপ প্রসঙ্গে (Panagiotis Dilmperis) দিলমপেরিসের মন্তব্য, “Pressure is a privilege.” বিশ্বের বড় ক্লাবগুলোর মতোই মোহনবাগানেও প্রত্যাশা আকাশচুম্বী, আর সেটাকেই তিনি সম্মানের জায়গা থেকে দেখছেন। প্রতি ম্যাচে জয়ের প্রতিশ্রুতি না দিলেও, তিনি এমন একটি দল গড়ার আশ্বাস দিয়েছেন, যারা প্রতিটি ম্যাচে সাহসিকতা, শৃঙ্খলা এবং জেতার প্রবল ইচ্ছাশক্তি নিয়ে মাঠে নামবে।

দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই তাঁকে মুখোমুখি হতে হবে ভারতীয় ফুটবলের সবচেয়ে আবেগঘন লড়াই, কলকাতা ডার্বির। এই প্রসঙ্গে দিলমপেরিস বলেছেন, “কলকাতা ডার্বি বিশ্ব ফুটবলের অন্যতম ঐতিহাসিক দ্বৈরথ। আমরা প্রতিপক্ষকে সম্মান করব, কিন্তু মোহনবাগানের ঐতিহ্যের সঙ্গে মানানসই সাহসিকতা এবং আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমে ডার্বি জিততে চাই।”

টানা সাফল্যের পরও মোহনবাগানকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন গ্রিক কোচ। তাঁর মতে, মোহনবাগানের মতো ক্লাবের লক্ষ্য সবসময়ই প্রতিটি ট্রফির জন্য লড়াই করা। গত কয়েক বছরে ইন্ডিয়ান সুপার লিগে সবুজ-মেরুনের ধারাবাহিক সাফল্যকে সম্মান জানিয়ে তিনি (Panagiotis Dilmperis) জানিয়েছেন, সেই ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি আরও আকর্ষণীয় ও শৃঙ্খলাবদ্ধ ফুটবল উপহার দেওয়াই হবে তাঁর প্রধান লক্ষ্য।

সবুজ-মেরুন সমর্থকদের উদ্দেশে (Panagiotis Dilmperis) তাঁর শেষ বার্তাও আবেগে ভরা। “আমি জানি, এই ক্লাব আপনাদের কাছে কতটা আবেগের জায়গা। আমরা প্রতিদিন কঠোর পরিশ্রম করব যাতে আপনারা গর্বিত হতে পারেন। কারণ দল এবং সমর্থকরা যখন একসঙ্গে এগিয়ে চলে, তখনই ফুটবল সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে।”

ময়দানের নতুন ‘হেড স্যার’-এর এই বার্তা ইতিমধ্যেই উচ্ছ্বসিত করে তুলেছে সবুজ-মেরুন জনতাকে। এখন দেখার, সাহস, শৃঙ্খলা এবং জয়ের ক্ষুধাকে হাতিয়ার করে পানাগিওটিস দিলমপেরিস মোহনবাগানের সাফল্যের ইতিহাসে নতুন অধ্যায় লিখতে পারেন কি না।

ইয়ামালদের তিকিতাকা vs সুপিরিয়র রোনাল্দো, শেষ ১৬-র লড়াইয়ে শেষ হাসি কার?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment