---Advertisement---
lifezone nursing home

Narendra Modi’s Assam Tour: জাতীয় সড়কে নামল বিমান, অসম সফরে চমক নরেন্দ্র মোদীর

February 14, 2026 3:33 PM
---Advertisement---

অসমে ভোটের আগেই প্রধানমন্ত্রীর একদিনের সফরে বড় চমক। উত্তর-পূর্ব ভারতের ‘ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি (ELF)’ বা জরুরি অবতরণ কেন্দ্র মোড়ানে এই প্রথমবার C130J সামরিক বিমানে করে অবতরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার, ১৪ ফেব্রুয়ারি অসম সফরের সূচনা তিনি করলেন এভাবেই। যা নিয়ে চর্চা শুরু হয়েছে। Narendra Modi’s Assam Tour

প্রথমে প্রধানমন্ত্রী ডিব্রুগড়ের চাবুয়া বিমানঘাঁটিতে নামেন এবং তারপর সেই C130J বিমানে করে মোড়ানের ৪.২ কিমি দীর্ঘ পথ অতিক্রম করে বিশেষভাবে প্রস্তুত করা জাতীয় সড়ক-৩৭ (NH 37) বা মোড়ান বাইপাসের উপর নির্মিত এই জরুরি অবতরণ কেন্দ্রে পৌঁছন।এই ELF নির্মাণে সরকার প্রায় ১০০ কোটি টাকা খরচ করেছে এবং এটি ভবিষ্যতে সামরিক ও অসামরিক উভয় বিমানের অবতরণ ও টেক অফের জন্য ব্যবহার হবে বলেই জানানো হয়েছে।

এছাড়াও প্রধানমন্ত্রী আগেই এক্স হ্যান্ডলে পোস্টে জানিয়েছিলেন, প্রাকৃতিক দুর্যোগ বা সংকটকালীন পরিস্থিতিতে উদ্ধারকার্যে এবং ত্রাণ পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ELF। এই রানওয়ে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ৪০ টন পর্যন্ত ওজনের যুদ্ধবিমান ও ৭৪ টন পর্যন্ত পরিবহণ বিমানও এই রানওয়েতে অবতরণ করতে পারে। এছাড়া জরুরি পরিস্থিতিতে এটি ডিব্রুগড় বিমানবন্দরের বিকল্প হিসেবে কাজ করতে পারবে।

এই দিন রানওয়েতে নামার পর প্রায় ৪০ মিনিটের একটি দুর্দান্ত এয়ার শো উপভোগ করেন প্রধানমন্ত্রী। তেজস, রাফাল এবং আরও একাধিক যুদ্ধবিমান ছিল সেই এয়ারশো-তে।

মোদীর এ দিনের অসম সফরটি রাজনৈতিক ও কৌশলগত উভয়দিকই মাথায় রেখে পরিকল্পনা করা হয়েছে। আজ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলোর উদ্বোধন ও শিলান্যাসের মতো বহু কর্মসূচি রয়েছে তাঁর। দিনের শেষে গুয়াহাটিতে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে সফর শেষ করবেন। Narendra Modi’s Assam Tour


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment