রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বিপদে পাশে, ভারতকে ধন্যবাদ নেপালের রাষ্ট্রপতির

nepal flood
---Advertisement---

হড়পা বানে বিপর্যস্ত এভারেস্টের দেশ। আকস্মিক বন্যায় লন্ডভন্ড গোটা নেপাল। এখনও নিখোঁজ বহু মানুষ। আর নেপালের এই কঠিন সময়ে বিশ্বস্তের হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। ভারতের এই আন্তরিক পদক্ষেপকে ‘অসাধারণ উদারতা’ বলে আখ্যা দিলেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল। তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ জ্ঞাপন করেন (nepal flood)।

nepal flood: ভারতের প্রশংসায় নেপালের রাষ্ট্রপতি কী লিখলেন?

শনিবার এক্স হ্যান্ডলে পোস্ট করে নেপালের রাষ্ট্রপতি (nepal flood) লেখেন, “নেপালের সরকার ও জনগণের পক্ষ থেকে, আমি শ্রীমতি দ্রৌপদী মুর্মুকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। নেপালে সাম্প্রতিক দুর্যোগের পর আপনার সরকারের উদার সহায়তার জন্য আমরা সত্যিই গর্বিত।”

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন ভারতের বহু নাগরিক। এখনও নিখোঁজ বহু। এই পরিস্থিতিতে সমবেদনা জানিয়ে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল লেখেন, “গত ২৬ অগস্ট বিপর্যয়ে ভারতীয়দের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমরা ভারত সরকার ও সেই দেশের নাগরিকদের প্রতি আমাদের আন্তরিক শোক ও গভীর সহানুভূতিও জ্ঞাপন করছি।”

নেপালের অর্থমন্ত্রী স্বর্নিম ওয়াগলে জানান, শুধুমাত্র ত্রাণ ও উদ্ধারকাজই নয়। নেপালের ভাঙাচোর পরিকাঠামো ঠিক করতে ও পরবর্তী পরিস্থিতি সামলাতে সিদ্ধহস্তে ভারত তাদের সঙ্গে কাজ করবে। পাশাপাশি, পুনর্গঠন ও পুনর্বাসনের কাজেও নেপালের পাশে দাঁড়াবে ভারত সরকার।

ঘটনার পরই নেপাল সরকার জানিয়েছিল, তাদের নিজস্ব উদ্ধারকারী বাহিনীই পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট। তবে পরে আন্তর্জাতিক চাপে পড়ে সেই সিদ্ধান্ত বদলাতে হয় নেপালকে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালে বলেন, উদ্ধারকাজের জন্য নয়, বরং হাইড্রোপাওয়ার টানেল থেকে মানুষ উদ্ধার, দ্রুত ডিএনএ (DNA) পরীক্ষা এবং ফরেনসিক তদন্তের মতো বিশেষকাজে নেপালের দক্ষতা অত্যন্ত কম। সেক্ষেত্রে অন্যান্য দেশগুলি থেকে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া প্রয়োজন।

গত ২৬ অগস্ট তিব্বত ও নেপাল সীমান্ত সংলগ্ন অঞ্চলে বিশাল হিমবাহ গলে নেপালে বিপর্যয় নেমে আসে। জল,পাথর, কাদার স্রোত দ্রুতগতিতে জনপদের উপর এসে পড়ে। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা এলাকা। ঘর,বাড়ি,বাজার, মানুষজন সবই ভেসে যায়।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment