[ছবি: এক্স]
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নির্মীয়মাণ হোটেলের বেসমেন্ট তৈরির জন্য খোঁড়াখুঁড়িতে বিপত্তির কারণ হিসেবে অভিযোগ উঠল। (Prayagraj Temple Wall Collapse) প্রবল বৃষ্টির জল জমে যাওয়ার পর স্বামীনারায়ণ মন্দির চত্বরে ভেঙে পড়ল পাশের একটি তিনতলা ভবন ও মন্দিরের দেওয়ালের অংশ। তবে স্বস্তির খবর, ঘটনার সময় ভবনের ভিতরে কেউ না থাকায় হতাহত হয়নি।
Prayagraj Temple Wall Collapse: ৩ জনের বিরুদ্ধে মামলা
শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। রবিবার পুলিশ জানায়, শনিবার জর্জ টাউন থানায় তিনজনের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। অভিযুক্তরা হলেন শিবম চৌহান, তাঁর বাবা প্রতাপ চৌহান এবং মা নম্রতা চৌহান। প্রয়াগরাজ ডেভেলপমেন্ট অথরিটির জোনাল অফিসার দেবেন্দ্র কুমার মিশ্রের অভিযোগের ভিত্তিতেই মামলা করা হয়েছে।
৯ তলা হোটেল তৈরির অনুমতি
FIR-এ অভিযোগ, শিবম চৌহান তাঁর বাবা-মায়ের সঙ্গে মিলে ৯ তলা হোটেল এবং দুটি বেসমেন্ট নির্মাণের অনুমোদন নিয়েছিলেন। অনুমোদনের পর প্রথম বেসমেন্টের জন্য মাটি খোঁড়ার কাজ শুরু হয়।
বৃষ্টির জল জমেই বিপত্তি?
(Prayagraj Temple Wall Collapse) নির্মাণস্থলের পাশেই ছিল পুরনো একটি মন্দির। অভিযোগ, মন্দিরটির ভিত্তি ও দেওয়াল আগে থেকেই দুর্বল ছিল। মন্দিরের পুরোহিত এবং হোটেল মালিক দেওয়ালটি ভেঙে নতুন করে তৈরির বিষয়ে সম্মতও হয়েছিলেন। কিন্তু তার আগেই বেসমেন্ট খোঁড়ার গর্তে বৃষ্টির জল জমে যায়। এরপরই মন্দিরের দেওয়াল ভেঙে পড়ে বলে পুলিশ জানিয়েছে।
Prayagraj Temple Wall Collapse: নির্মাণে গাফিলতির অভিযোগ
প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, বেসমেন্ট খোঁড়ার সময় নির্ধারিত নির্মাণবিধি ও নিরাপত্তা মানদণ্ড মেনে চলা হয়নি বলেই দেওয়াল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। অভিযুক্তদের বিরুদ্ধে BNS-এর ২৯০ ও ৩২৪(৫) ধারা এবং নগর পরিকল্পনা ও উন্নয়ন আইনের ২৬ নম্বর ধারায় মামলা হয়েছে।
বিপদে পাশে, ভারতকে ধন্যবাদ নেপালের রাষ্ট্রপতির













1 thought on “বেসমেন্ট খুঁড়তেই বিপত্তি, প্রয়াগরাজে ভেঙে পড়ল মন্দিরের দেওয়াল; ৩ জনের বিরুদ্ধে FIR”