এবার SIR বিরোধী আন্দোলনে নামছেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামী পরকলা প্রভাকর। আগামী ২৩ অক্টোবর প্রশান্ত ভূষণের সঙ্গে দেশব্যাপী আন্দোলনে যোগ দিতে পারেন তিনি (sir)।
অর্থনীতিবিদ ও রাজনৈতিক ভাষ্যকার পারাকালা প্রভাকর—যিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী—আগামী ২৩ অক্টোবর ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর)-এর বিরুদ্ধে আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে চলেছেন। ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার প্রেক্ষিতে তিনি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন (sir)।
sir: ‘নাগরিকত্বের রক্তপাতহীন রাজনৈতিক গণহত্যা’
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামী তথা বিশিষ্ট অর্থনীতিবিদ পরকলা প্রভাকর SIR-কে ‘নাগরিকত্বের রক্তপাতহীন রাজনৈতিক গণহত্যা’ বলে বর্ণনা করেছেন। তাঁর মতে, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ফলে যোগ্য নাগরিকরা তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন এবং এর ফলে যারা ভোট দিতে পারবেন, আর যারা পারবেন না—এই দুই গোষ্ঠীর মধ্যে বিভাজন তৈরি হতে পারে। তিনি আরও জানিয়েছেন, যেসব ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাঁদের ভোটাধিকার পুনরুদ্ধারে সহায়তার জন্য যেন বৃহত্তর জনসমাবেশ বা গণ-আন্দোলন গড়ে তোলা হয়।
কারা মিছিলে থাকতে পারেন?
‘পিপল এগেইনস্ট এসআইআর’-এর ডাকে আগামী ২৩ অক্টোবর‘পিপলস মার্চ টু রিস্টোর ডেমোক্রেসি’ জোটের ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে অংশ নেবেন প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ, অভিনেতা প্রকাশ রাজ, কৃষক নেতা রাকেশ তিকাইত এবং ‘ককরোচ জনতা পার্টি’-র শীর্ষ নেতা অভিজিৎ দিপকে, ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস ইউনিয়ন’-এর সভাপতি নেহা বোরা, কৃষক নেতা রাকেশ টিকাইত, লেখক তুষার গান্ধী এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জেএনইউএসইউ) প্রাক্তন সভাপতি ঐশী ঘোষ।
এই আন্দোলনে ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়া বাতিল করার এবং ভোটার তালিকা থেকে বাদ দেওয়া নাম পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। এছাড়াও, তারা ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের অন্তর্ভুক্ত বিরোধী দলগুলিকে এই পদযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। এই আন্দোলনের স্লোগান, “হর হাত মে তিরঙ্গা, হর গালি মে যন্তর মন্তর”। এই বিক্ষোভে অংশ নেবেন, পড়ুয়া, কৃষক, শ্রমিক, মহিলা, দলিত, আদিবাসী, সংখ্যালঘু এবং অন্যান্য গোষ্ঠীর সদস্যরা।











