জমি তৈরির কাজ চলছিল। বৃষ্টির পর মাটির নীচ থেকে ট্রাক্টরের ধাক্কায় উঠে এল একটি পলিথিনের ব্যাগ। ব্যাগ খুলতেই চোখ কপালে পরিবারের। ভিতরে থাকা ৫০০ টাকার নোটগুলি ছেঁড়া এবং উইপোকার খাওয়ায় নষ্ট। রাজস্থানের বালোটরা জেলার পাচপদরা এলাকার কৃষক মাঙ্গিলাল মেঘওয়ালের সঙ্গে ঘটেছে এমনই ঘটনা। প্রায় ৫ লক্ষ টাকা জমিতে পুঁতে রেখেছিলেন তিনি। নিরাপদে রাখার চেষ্টা শেষ পর্যন্ত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াল। (Rajasthan)
চুরির ভয়েই জমিতে টাকা পুঁতে রেখেছিলেন
জানা গিয়েছে, প্রায় এক বছর আগে একটি জমি বিক্রি করে প্রায় ৫ লক্ষ টাকা পেয়েছিলেন মাঙ্গিলাল। সেই টাকা দিয়ে নিজের কৃষিজমিতে ছোট একটি বাড়ি তৈরির পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু বাড়িতে টাকা রাখলে চুরি হতে পারে, আবার পরিবারের সদস্যদের কেউ খরচ করে ফেলতে পারেন—এই আশঙ্কা ছিল তাঁর। (Rajasthan)
তাই কাউকে না জানিয়ে রাতে ৫০০ টাকার নোটগুলি একটি পলিথিনের ব্যাগে ভরে নিজের প্রায় ১০ বিঘা জমির মাটির নীচে পুঁতে দেন মাঙ্গিলাল। পরে প্রয়োজনের সময় সেই টাকা তুলতে গিয়ে বিপাকে পড়েন তিনি। ঠিক কোথায় টাকা পুঁতেছিলেন, তা মনে করতে পারেননি। বেশ কয়েক দিন ধরে জমির বিভিন্ন জায়গায় খুঁজেও টাকা পাননি। পরে বিষয়টি পরিবারকে জানান। পরিবারের সদস্যরাও খোঁজ করেন। কিন্তু হাল ছেড়ে দিতে হয়। (Rajasthan)
বৃষ্টির পর মিলল টাকা, কিন্তু নষ্ট হয়ে গিয়েছে
সম্প্রতি বৃষ্টির পর বীজ বোনার জন্য জমি প্রস্তুত করছিল পরিবার। সেই সময় ট্রাক্টরের ফলায় মাটির নীচ থেকে পলিথিনের ব্যাগটি উঠে আসে। পরের দিন মাঙ্গিলালের স্ত্রী ও ছেলে ব্যাগটি খুলতেই দেখা যায়, নোটগুলি উইপোকায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।
ক্ষতিগ্রস্ত নোট নিয়ে পাচপদরা ও বালোটরার কয়েকটি ব্যাঙ্কে যোগাযোগ করে পরিবার। তবে নোটের অবস্থা দেখে তাঁদের জয়পুরের ব্যাঙ্কে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। (Rajasthan)
টাকা ফেরতের আশায় কৃষক
অর্থকষ্টের কারণে জয়পুরে যাওয়া পরিবারের পক্ষে কঠিন। তাই কোনও ভাবে ওই নষ্ট নোট বদলে টাকা ফেরত পাওয়ার আশা করছেন মাঙ্গিলাল। চুরি ও পরিবারের খরচের ভয় থেকে টাকা লুকিয়েছিলেন তিনি। কিন্তু সেই সিদ্ধান্তেই শেষ পর্যন্ত হারাতে বসেছেন কষ্টার্জিত ৫ লক্ষ টাকা। ঘটনাটি নিয়ে মাঙ্গিলালের আফসোসের শেষ নেই। (Rajasthan)
আরও পড়ুন :- অস্ত্রোপচারের মধ্যেই রফির গান, হাসপাতাল থেকে ভিডিয়ো সোনু নিগমের













1 thought on “জমিতে লুকিয়ে রাখা লক্ষ লক্ষ টাকা খেল উইপোকা, সর্বস্বান্ত রাজস্থানের কৃষক”