রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

প্রায় ৯ ফুট লম্বা মাথার চুল! এমন চুল দেখে চুলচেরা বিশ্লেষণে নেমে যেতেন ঠাকুমা-দিদিমারা, চুলোচুলিও হতে পারতো

Published on: August 10, 2026
---Advertisement---

আমাদের ঠাকুমা-দিদিমাদের কাছে চুল ছিল মেয়েদের সাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। বিয়ের সম্বন্ধ আসলে মেয়ের গায়ের রংয়ের সঙ্গে চুলেরও যেন আলাদা করে বিচার হত। চুল কতটা লম্বা? ঘন তো? কালো তো? একেবারে কোমর পর্যন্ত নামে? এমন প্রশ্নেরও কমতি ছিল না। বিয়ের আগে পাত্রীকে দেখতে গিয়ে চুল নিয়ে চুলচেরা বিশ্লেষণও চলতো বলে শোনা গিয়েছে। সেসব হয়তো এখন অতীত হয়েছে। (Renu Dhariyal)


কিন্তু উত্তরাখণ্ডের হালদ্বানি জেলার রেণু ধারিয়ালের চুলের কাহিনী যেন ঠাকুমা-দিদিমাদের কথা মনে পড়িয়ে দিচ্ছে। চুল মাটিতে ছড়িয়ে পড়েছে। কোথাও আবার বিছানার ধার ছুঁয়ে নেমে এসেছে। এত লম্বা চুল যে সামলাতে হলে বেণি করাই ভরসা। প্রথম দেখায় মনে হতে পারে, কোনও সিনেমার দৃশ্য! কিন্তু এটাই বাস্তব। রেণু ধারিয়ালের চুলের দৈর্ঘ্য ২৭১.৫ সেন্টিমিটার। অর্থাৎ প্রায় ৮ ফুট ১০ ইঞ্চি। আর এই চুলের জন্যই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে তাঁর।

রেণুর ক্ষেত্রে অবশ্য সেই চুলের হিসাব একেবারে অন্য জায়গায় পৌঁছেছে। তাঁর চুল প্রায় ৯ ফুট লম্বা।(Renu Dhariyal)

২০১৫ সাল থেকে কাঁচিকে বিদায়

রেণুর এই রেকর্ডের পিছনে কোনও দামী ট্রিটমেন্টের গল্প নেই। বরং গল্পটা বেশ সোজা। ২০১৫ সালে তিনি চুল কাটা বন্ধ করে দেন। তারপর বছরের পর বছর ধরে চুল বাড়তে থাকে।

রেণুর কাছে লম্বা চুল শুধু সৌন্দর্যের বিষয় নয়। ভারতীয় সংস্কৃতিতে লম্বা চুলের যে পুরনো ধারণা রয়েছে, সেটিও তাঁকে অনুপ্রাণিত করেছে। (Renu Dhariyal)

তেল-শ্যাম্পুও ঘরোয়া

এত লম্বা চুল মানেই বুঝি দামি শ্যাম্পু, পার্লারের চক্কর আর নানা ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট? রেণুর গল্প কিন্তু বলছে অন্য কথা। তিনি মূলত ঘরে তৈরি তেল ও শ্যাম্পু ব্যবহার করেন। কেমিক্যাল-ভিত্তিক পণ্য এড়িয়ে চলেন।

তবে এত লম্বা চুল রাখা যে মোটেই সহজ নয়, সেটাও তিনি স্বীকার করেন। চুল ধোয়া, শুকানো এবং জট ছাড়াতে যথেষ্ট সময় লাগে। দরকার হয় ধৈর্যেরও। (Renu Dhariyal)

চুলই এখন পরিচয়ের অংশ

রেণু শুধু রেকর্ডধারী নন। তিনি ইউটিউবার এবং কনটেন্ট ক্রিয়েটরও। নিজের চুলের যত্ন কীভাবে নেন, তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় নানা তথ্য ও পরামর্শ দেন। (Renu Dhariyal)

তাঁকে দেখলে অনেকেই থমকে যান। অপরিচিতরাও চুল নিয়ে প্রশ্ন করেন। সোশ্যাল মিডিয়াতেও তাঁর চুল নিয়ে যথেষ্ট আগ্রহ।

একসময় ঠাকুমারা বলতেন, “মেয়ের চুলটা দেখেছিস?” আজ রেণুর চুল দেখে হয়তো প্রশ্নটা বদলে যেতে পারে—“এত লম্বা চুল সামলান কী করে?” (Renu Dhariyal)

আরও পড়ুন :- জমিতে লুকিয়ে রাখা লক্ষ লক্ষ টাকা খেল উইপোকা, সর্বস্বান্ত রাজস্থানের কৃষক


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “প্রায় ৯ ফুট লম্বা মাথার চুল! এমন চুল দেখে চুলচেরা বিশ্লেষণে নেমে যেতেন ঠাকুমা-দিদিমারা, চুলোচুলিও হতে পারতো”

Leave a Comment