---Advertisement---

STONES THROWN AT COPS: অবৈধ উচ্ছেদ ঘিরে পুলিশকে পাথর, অশান্ত রাজধানী

January 7, 2026 11:29 AM
---Advertisement---

খাস রাজধানীতে অবৈধ নির্মাণ উচ্ছেদকে কেন্দ্র করে বুধবার ভোর রাতে চরম উত্তেজনার সৃষ্টি। পুরোনো দিল্লির তুর্কমান গেট এলাকায় উচ্ছেদ অভিযান চলাকালীন পুলিশের উপর ব্যাপক পাথর বৃষ্টি করা হয়। ঘটনায় অন্তত চার থেকে পাঁচ জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে সূত্রের খবর।

দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন (MCD) কর্মকর্তাদের কথায়, দিল্লি হাইকোর্টের নির্দেশে তুর্কমান গেট এলাকায় ফয়েজ- ই- ইল্লাহি মসজিদের কাছে অবৈধ নির্মাণ ভাঙার জন্য বুধবার রাত ১টা থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। কিন্তু এই অভিযান শুরু হতে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভ দেখাতে থাকেন। সেই সময় আচমকা একদল দুষ্কৃতী পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। STONES THROWN AT COPS

এই ঘটনার সূত্রপাত গত ১২ ই নভেম্বর ২০২৫ সালে। উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের নির্দেশ দেয়, তুর্কমান গেটের কাছে রামলীলা মাঠে ৩৮,৯৪০ বর্গফুট এলাকা দখলমুক্ত করার। আদালত পুরসভা ও PWD-কে তিন মাসের সময় দেয়।

এর পর ২০২৫ সালের অক্টোবর মাসে MCD কর্তৃপক্ষ দেখে ওই অঞ্চলের জমির বেশ কিছুটা দখল করা, সেই অংশগুলো MCD, PWD এবং LNDO-র সম্পত্তি।

নোটিশ জারির পর, এমসিডি কর্মকর্তারা ৪ জানুয়ারি দখলকৃত এলাকা চিহ্নিত করার জন্য ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়রা তাঁদের বাধা দেন। এই উচ্ছেদ অভিযান বাতিলের দাবিতে মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দারা প্রতিবাদ জানাতে থাকেন। আর তারই প্রতিফলন দেখা যায় বুধবার ভোরে।

যুগ্ম পুলিশ কমিশনার মধুর ভার্মা বলেছেন, কয়েকজন দুর্বৃত্ত পাথর ছুড়ে অভিযান ব্যাহত করার চেষ্টা করেছিল তবে সামান্য বল প্রয়োগ করেই, দ্রুত সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সুষ্ঠুভাবে অভিযান পরিচালনা করা হয়েছে।

অতীতেও দিল্লির বিভিন্ন এলাকায় অবৈধ নির্মাণ উচ্ছেদ নিয়ে একাধিকবার উত্তেজনার সৃষ্টি হয়েছে, ফলে বুধবারের এই ঘটনা ফের রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিল। STONES THROWN AT COPS

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment