---Advertisement---
lifezone nursing home

২৭ বছরের দাম্পত্যে ভাঙন, ফের স্থগিত মুখ্যমন্ত্রী বিজয় ও সঙ্গীতার ডিভোর্স মামলার শুনানি

June 15, 2026 2:57 PM
---Advertisement---

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা অভিনেতা বিজয় এবং তাঁর স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমের বিবাহ বিচ্ছেদ মামলার শুনানি ফের পিছিয়ে গেল। সোমবার সকালে চেঙ্গলপাট্টুর মহিলা আদালতে মামলাটির শুনানি হয়। আদালত পরবর্তী শুনানির দিন হিসেবে আগামী ৭ অগস্ট নির্ধারণ করেছে। (CM Vijay Divorce)

চলতি বছরের ফেব্রুয়ারিতে সঙ্গীতা সোরনালিঙ্গম আদালতের দ্বারস্থ হয়ে বিবাহ বিচ্ছেদের আবেদন জানান। (CM Vijay Divorce) তাঁর অভিযোগ ছিল, বিজয় দীর্ঘদিন ধরে এক মহিলা অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত। আবেদনে সঙ্গীতার দাবি, ২০২১ সালে তিনি এই সম্পর্কের কথা জানতে পারেন। বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে বিজয় বারবার সম্পর্ক শেষ করার আশ্বাস দিলেও বাস্তবে তা হয়নি। বরং ওই অভিনেত্রীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়া এবং একসঙ্গে সফরে যাওয়ার ঘটনাও সামনে আসে বলে অভিযোগ। (CM Vijay Divorce)

আবেদনে আরও বলা হয়েছে, এই পরিস্থিতির জেরে সঙ্গীতা এবং তাঁদের দুই সন্তান— জেসন সঞ্জয় ও দিব্যা সাশা— অপমান ও চাপে পড়েছিলেন। সঙ্গীতার দাবি, ওই অভিনেত্রী বিজয়ের সঙ্গে প্রকাশ্যে ঘোরাঘুরির ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করতেন, যা তাঁদের পরিবারের জন্য আরও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছিল। (CM Vijay Divorce)

এছাড়াও সঙ্গীতা অভিযোগ করেছেন, আগে যে সুযোগ-সুবিধাগুলি তিনি পেতেন, তা ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয়। তাঁর চলাফেরার স্বাধীনতার উপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। এসব কারণে তিনি চরম মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন বলেও আদালতে উল্লেখ করেন। সেই ভিত্তিতেই স্পেশাল ম্যারেজ অ্যাক্টের ২৭(১)(এ) এবং ২৭(১)(ডি) ধারায় বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিজয় ও সঙ্গীতা। প্রায় ২৭ বছরের দাম্পত্য জীবনের পর এবার সেই সম্পর্ক আইনি বিচ্ছেদের পথে। (CM Vijay Divorce)

এদিকে ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েনের মাঝেই রাজনৈতিক ক্ষেত্রে বড় সাফল্য পেয়েছেন বিজয়। তাঁর দল তামিলাগা ভেত্রি কাঝাগম (TVK) সাম্প্রতিক নির্বাচনে ডিএমকে এবং এআইএডিএমকের মতো দীর্ঘদিনের দুই প্রধান শক্তিকে হারিয়ে নজির গড়েছে। গত ১০ মে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। (CM Vijay Divorce)

অন্যদিকে বিজয়ের শেষ ছবি ‘জনা নায়াগন’-এর মুক্তি এখনও অনিশ্চিত। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (CBFC) আপত্তির কারণে ছবিটি আটকে রয়েছে। রাজনৈতিক বার্তা-সংবলিত কিছু দৃশ্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। (CM Vijay Divorce)

আরও পড়ুন :- বলিউডে নতুন দূরত্ব ? একাধিক তারকাকে আনফলো করে চর্চার কেন্দ্রে করণ জোহর


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment