রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Terror Threat: বিজেপি সদর দফতর ঘিরে হাই অ্যালার্ট, জঙ্গি হামলার আশঙ্কায় কড়া নিরাপত্তা রাজধানীতে

Terror Threat
---Advertisement---

আজ বঙ্গে নতুন সরকারের নির্বাচিত মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্রিগেডে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহেরা। আর এরই মধ্যে হঠাৎ দিল্লিতে বিজেপির সদর দফতরে এলো হাই এলার্ট। ব্যাপার কী?

জঙ্গি হামলার আশঙ্কায় রাজধানী জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। গোয়েন্দা সূত্রে সন্ত্রাসবাদী হামলার সম্ভাবনা পাওয়ার পর থেকেই তৎপর হয়ে উঠেছে দিল্লি পুলিশ এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থা। বিশেষ করে দিল্লির দীন দয়াল উপাধ্যায় মার্গে অবস্থিত বিজেপির সদর দফতর এবং আশপাশের সরকারি দফতরগুলিকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। (Terror Threat)

গোয়েন্দা সূত্রের খবর, বিজেপির দিল্লি রাজ্য কার্যালয় এবং সংলগ্ন সরকারি অফিসগুলিকে লক্ষ্য করে হামলার ছক কষতে পারে জঙ্গি সংগঠনগুলি। এমনকি আত্মঘাতী হামলা, বোমা, গুলি চালানো কিংবা আইইডি বিস্ফোরণের মতো হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই কারণেই আগাম সতর্কতা জারি করা হয়েছে।

এই খবর সামনে আসার পরই গোটা ডিডিইউ মার্গ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে, চলছে গাড়ির নাকা তল্লাশি। নিরাপত্তা আরও জোরদার করতে দিল্লি পুলিশের পাশাপাশি আধাসামরিক বাহিনীকেও মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি ভবন, রাজনৈতিক কার্যালয়, বাজার এলাকা, পরিবহণ কেন্দ্র এবং ঘন জনবসতিপূর্ণ এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নাকা চেকিং। (Terror Threat)

Fuel Price Hike: চলতি মাসেই রেকর্ড হারে বাড়তে চলেছে পেট্রোল-ডিজেলের দাম? চাপ বাড়াবে রান্নার গ্যাসও?

এদিকে শনিবারই কলকাতায় ব্রিগেড সভা মঞ্চে ছিল রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ অনুষ্ঠান। বাংলায় প্রথমবারের মতো সরকার গড়ছে ভারতীয় জনতা পার্টি। আজ সেই ঐতিহাসিক শপথ গ্রহণে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহসহ বিজেপির শীর্ষ নেতৃত্বরা। আর এই দিনই হঠাৎ রাজধানীতে এই হাই আল্যার্ট জারি হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়।

ইতিমধ্যে দিল্লি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা গোটা পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখছেন এবং শহরের নিরাপত্তা ব্যবস্থার নিয়মিত পর্যালোচনা করছেন। তবে এই পুরো ঘটনায় সাধারণ মানুষের মধ্যে যাতে অযথা আতঙ্ক তৈরি না হয় সেদিকেও প্রশাসনের তরফে নজর রাখা হচ্ছে। (Terror Threat)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment