[ছবি: X]
(Udhampur Woman Death) জম্মুর উধমপুরে পারিবারিক হিংসার ঘটনায় প্রাণ গেল ৪০ বছরের এক মহিলার। অভিযোগ, বাড়ির মধ্যেই সৎ ছেলে তাঁর গায়ে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। অগ্নিদগ্ধ অবস্থায় প্রাণ বাঁচাতে ছুটে বেরনোর চেষ্টা করেন ওই মহিলা। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন তিনি। ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
Table of Contents
বাড়িতেই গায়ে ডিজেল ঢেলে আগুন, গুরুতর জখম মহিলা
পুলিশ ও প্রাথমিক তথ্য অনুযায়ী, মৃতার নাম সুষমা দেবী। বয়স ৪০ বছর। তিনি উধমপুরের হাউজিং কলোনির বাসিন্দা এবং তাঁর স্বামীর নাম কেশব বর্মা। (Udhampur Woman Death) বুধবার সন্ধ্যায় নিজের বাড়িতেই সৎ ছেলে মোক্ষ বর্মার বিরুদ্ধে তাঁকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। অভিযোগ, প্রথমে সুষমা দেবীর গায়ে ডিজেল ঢেলে দেওয়া হয়, তার পর আগুন ধরিয়ে দেওয়া হয়। শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায় তাঁর।
প্রাণ বাঁচাতে আর্তনাদ, উদ্ধার করেন প্রতিবেশীরা
(Udhampur Woman Death) ঘটনার একটি ভিডিয়োও সামনে এসেছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, আগুনে জ্বলতে জ্বলতে চিৎকার করছেন ওই মহিলা। বাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেও দেখা যায় তাঁকে। তাঁর আর্তনাদ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উধমপুর জেলা হাসপাতালে নিয়ে যান।
জম্মুর হাসপাতালে মৃত্যু, তদন্তে পুলিশ
জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জম্মুর সরকারি মেডিক্যাল কলেজে (জিএমসি) স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়।(Udhampur Woman Death)
এদিকে, উধমপুর পুলিশ অভিযুক্ত মোক্ষ বর্মাকে আটক করেছে এবং মামলা রুজু করেছে। কী কারণে সৎ মায়ের উপর এই হামলা, তা জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। সামনে আসা ভিডিয়োটিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার নেপথ্যে থাকা কারণ জানতে তদন্ত চলছে।
জেল মুক্তির পরদিনই ফের তলব, যন্তর মন্তর-কাণ্ডে CJP নেতাদের ডাকল ক্রাইম ব্রাঞ্চ













1 thought on “সৎ মায়ের গায়ে আগুন ছেলের, মৃত্যু ৪০ বছরের মহিলার”
Comments are closed.