---Advertisement---
lifezone nursing home

Viral Monalisa Marrige: কুম্ভমেলার ভাইরাল মোনালিসার বিয়ে, পাত্র হিসাবে বেছে নিলেন মুসলিম প্রেমিককে

March 12, 2026 3:42 PM
Viral Monalisa Marrige
---Advertisement---

মহাকুম্ভমেলায় রুদ্রাক্ষের মালা বিক্রি করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন মোনালিসা। সেই ভাইরাল মোনালিসাই এবার বিয়ে করে নতুন জীবনে পা দিলেন। কেরলের পুভরের একটি মন্দিরে নিজের দীর্ঘদিনের মুসলিম বন্ধুকে বিয়ে করেছেন তিনি। তবে এই বিয়েকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। এমনকি নিরাপত্তার জন্য পুলিশের কাছেও আবেদন করতে হয়েছে তাঁকে।

বুধবার কেরলের পুভরের অরুমানুরের নৈনার মন্দিরে হিন্দু রীতিনীতি মেনেই প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মহাকুম্ভের ভাইরাল মোনালিসা। তবে বিয়ের ঠিক আগে ঘটনাটি আরও নাটকীয় মোড় নেয়। Viral Monalisa Marrige

বুধবার সকালে মোনালিসা এবং তাঁর সঙ্গী সরাসরি থানায় হাজির হন। তখনই প্রকাশ্যে আসে তাঁদের বিয়ের বিষয়টি। থাম্পানুর থানায় গিয়ে নিজের বাবার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেন মোনালিসা। তাঁর অভিযোগ, বাবার ইচ্ছামতো না চলায় জোর করে তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।

Forced Marriage: জোর করে বিয়ে দিচ্ছিল পরিবার, বাঁচতে যা করলেন তরুণী…

পুলিশ সূত্রে জানা গিয়েছে, থানায় অভিযোগ জানাতে যাওয়ার সময় তাঁদের সঙ্গে একটি চলচ্চিত্র দলের সদস্যরাও উপস্থিত ছিলেন। অভিযোগ উঠেছে, ভিন্ন ধর্মের এই সম্পর্ক একেবারেই মেনে নিতে পারেননি মোনালিসার পরিবার। বরং মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়ে নিজেদের পছন্দ করা পাত্রের সঙ্গে তাঁর বিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল পরিবার। মোনালিসা দাবি করেন, তাঁর পরিবার বারবার তাঁকে প্রেমিককে ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল এবং হুমকিও দেওয়া হচ্ছিল। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি নিজের প্রেমিককেই বিয়ে করতে চান।

পুলিশের এক আধিকারিক জানান, মোনালিসা প্রাপ্তবয়স্ক। তাই নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার তাঁর রয়েছে। তিনি বাবার সঙ্গে বাড়ি ফিরতে চান না বলেও স্পষ্ট করে জানিয়েছেন। Viral Monalisa Marrige

শেষ পর্যন্ত পুলিশের অবস্থান স্পষ্ট হয়ে যাওয়ার পর মোনালিসার বাবা নিরাশ হয়েই বাড়ি ফিরে যান। এরপরই মন্দিরে হিন্দু রীতিনীতি মেনে মোনালিসা ও তাঁর প্রেমিকের বিয়ে সম্পন্ন হয়।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment