রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Forced Marriage: জোর করে বিয়ে দিচ্ছিল পরিবার, বাঁচতে যা করলেন তরুণী…

Published on: March 12, 2026
---Advertisement---

বাড়ির চাপে মেয়েদের জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ নতুন নয়। অনেক সময় সেই চাপে পড়ে থমকে যায় বহু মেয়ের স্বপ্ন। আবার কোথাও কোথাও প্রতিবাদের ঘটনাও সামনে আসে। তবে সম্প্রতি এক তরুণীর প্রতিবাদের ধরন নজর কেড়েছে অনেকের। পরিবারের বিয়ের চাপে মাথা মুড়িয়ে নিজের সিদ্ধান্ত স্পষ্ট করে দিলেন তিনি। ঘটনাটি সামনে আসতেই তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। (Forced Marriage)

একটি ভিডিয়োতে দেখা যায়, মাথায় টুপি পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছেন ওই তরুণী। কিছুক্ষণ পর তিনি টুপিটি খুলে ফেলতেই বোঝা যায়, নিজের লম্বা চুল কেটে সম্পূর্ণ মাথা মুড়িয়ে ফেলেছেন। তরুণীর দাবি, তিনি পড়াশোনা করতে চান এবং নিজের মতো করে ভবিষ্যৎ গড়তে চান। কিন্তু পরিবারের তরফে বার বার তাঁকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। সেই পরিস্থিতিতেই প্রতিবাদ জানাতে এমন সিদ্ধান্ত নেন তিনি। (Forced Marriage)

ভিডিয়োতে তরুণীকে বলতে শোনা যায়, তিনি বিয়ে করতে চান না। তবু তাঁকে জোর করা হচ্ছিল। তাই বাধ্য হয়েই মাথা মুড়িয়ে ফেলেছেন তিনি। তাঁর কথায়, লম্বা চুল তাঁর খুবই প্রিয় ছিল। কিন্তু বিয়ের চাপের কারণেই সেই চুল কেটে ফেলতে হয়েছে যাতে আর বিয়ে না হয়। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কোনও পুরুষ এমন করলে কি সমাজ তাঁকে এত প্রশ্ন করত? তাঁর দাবি, তখন হয়তো বিষয়টি নিয়ে এত আলোচনা হত না। (Forced Marriage)

শুধু নিজের প্রতিবাদ জানিয়েই থেমে থাকেননি ওই তরুণী। অন্য মেয়েদের উদ্দেশেও বার্তা দিয়েছেন। তাঁর কথায়, জীবন একটাই। তাই অন্যের চাপে নিজের স্বপ্ন বা ইচ্ছাকে বিসর্জন দেওয়া উচিত নয়। প্রত্যেকেরই নিজের মতো করে বাঁচার অধিকার রয়েছে। সেই কথাই সকলকে মনে করিয়ে দিয়েছেন তিনি। (Forced Marriage)


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Forced Marriage: জোর করে বিয়ে দিচ্ছিল পরিবার, বাঁচতে যা করলেন তরুণী…”

Leave a Comment