রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বারাকপুরবাসীর জন্য সুখবর, এবার স্টেশন দাঁড়াবে ‘মা তারা এক্সপ্রেস’

Published on: September 18, 2026
Barrackpore Maa Tara Express
---Advertisement---

এবার থেকে বীরভূম বা তারাপীঠ যাওয়ার জন্য বারাকপুরবাসীর যাতায়াত আরও সহজ হতে চলেছে। শিয়ালদহ-রামপুরহাট মা তারা এক্সপ্রেসের স্টপেজ যোগ হচ্ছে বারাকপুর স্টেশনে। সম্প্রতি বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী জানিয়েছেন, বারাকপুরে স্টপেজের জন্য রেল বোর্ডের অনুমোদন মিলেছে। আগামী সোম বা মঙ্গলবার থেকেই পরীক্ষামূলকভাবে ট্রেনটি বারাকপুরে দাঁড়াতে পারে। তবে ট্রেনটি ঠিক কতক্ষণের জন্য স্টেশনে দাঁড়াবে, তা রেলের বিজ্ঞপ্তি প্রকাশের পরই স্পষ্ট হবে।

Barrackpore Maa Tara Express: দীর্ঘদিনের দাবিতে মিলল অনুমোদন

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কৌস্তভ বাগচী জানান, বারাকপুরে মা তারা এক্সপ্রেসের স্টপেজের জন্য দীর্ঘদিন ধরেই রেল মন্ত্রক এবং পূর্ব রেলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল। অবশেষে সেই দাবিতে সাড়া মিলেছে। এই সিদ্ধান্তকে প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসেবেই দেখছেন তিনি।

কৌস্তভের কথায়, বারাকপুরবাসীর তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনে উপহার দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই প্রধানমন্ত্রী যেন বারাকপুরবাসীকে উপহার দিয়ে দিলেন। এই স্টপেজের কথা বারাকপুরের মানুষ দীর্ঘদিন মনে রাখবেন বলেও মন্তব্য করেন তিনি।

স্টপেজ স্থায়ী করতে যাত্রীদেরও আবেদন

প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে মা তারা এক্সপ্রেস বারাকপুরে দাঁড়ালেও সেটিকে স্থায়ী করতে যাত্রীদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিধায়ক। তাঁর আবেদন, বারাকপুর থেকে তারাপীঠ বা বীরভূমের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বেশি সংখ্যক মানুষ যেন এই ট্রেনটি ব্যবহার করেন। বেশি যাত্রী টিকিট কাটলে বারাকপুরে ট্রেনটির চাহিদার বিষয়টিও রেলের কাছে আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে।

বিশ্বকর্মা পুজোয় সাজল টয় ট্রেন, শিলিগুড়িতে উৎসবের মেজাজ

তবে শুধু মা তারা এক্সপ্রেসেই থেমে থাকতে চাইছেন না কৌস্তভ। বারাকপুর স্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়িয়ে সেখানে আরও দূরপাল্লার ট্রেন দাঁড় করানোর উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। (Barrackpore Maa Tara Express)

রেল মন্ত্রকের কাছে দেওয়া তালিকায় রয়েছে ভাগীরথী, তিস্তা-তোর্সা, কাটিহার, শিয়ালদহ-বালিয়া, পূর্বাঞ্চল, গৌড়বঙ্গ, কলকাতা-গৌহাটি গরিব রথ এবং গঙ্গাসাগর এক্সপ্রেস। ভবিষ্যতে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ হলে ধাপে ধাপে এই ট্রেনগুলিরও বারাকপুরে স্টপেজের জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন বিধায়ক।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment