রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

জিম থেকে বেরোতেই গুলিতে ঝাঁঝরা, প্রকাশ্যে খুন জনপ্রিয় গায়ক

Published on: August 27, 2026
Ankit Balyan
---Advertisement---

[ছবি: এক্স]

উত্তরপ্রদেশের শামলিতে জিম থেকে বেরোতেই গুলিতে ঝাঁঝরা করে খুন করা হল জনপ্রিয় হরিয়ানভি গায়ক ও ইউটিউবার (Ankit Balyan) অঙ্কিত বালিয়ানকে। বুধবার সন্ধ্যার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অঙ্কিতের ইউটিউব চ্যানেলে ৩.৬৬ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার ছিল।

দুই বাইকে এসে হামলা

পুলিশ জানিয়েছে, কোতোয়ালি থানা এলাকার একটি জিম থেকে বেরিয়ে আসছিলেন অঙ্কিত। সেই সময় দুই মোটরবাইকে করে আসা অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালায়। প্রায় ১৮ রাউন্ড গুলি চালানোর পর ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। (Ankit Balyan) দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Ankit Balyan: CCTV-তে খোঁজ হামলাকারীদের

শামলির পুলিশ সুপার এম পি সিং জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্তদের ধরতে একাধিক দল গঠন করা হয়েছে। এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Ankit Balyan: পঞ্চায়েত ভোট কি কারণ?

জল্পনা রয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অঙ্কিত প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছিলেন। তবে প্রশাসন বা তাঁর সহযোগীদের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়নি। রাজনৈতিক শত্রুতার সম্ভাবনাও খতিয়ে দেখার দাবি উঠেছে।

অখিলেশের নিশানায় যোগী সরকার

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Ankit Balyan) হত্যার তীব্র নিন্দা করে বলেন, এই ঘটনা উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলার অবনতির প্রমাণ। তাঁর দাবি, ঘটনায় গোটা অঞ্চলে আতঙ্ক তৈরি হয়েছে। অঙ্কিতের মায়ের রাস্তার উপর ছেলের দেহ কোলে নিয়ে কান্নার দৃশ্যকে ‘হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, গোটা জাট সম্প্রদায় ক্ষুব্ধ এবং এই হত্যাকে নিজেদের উপর আক্রমণ হিসেবে দেখছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার দিক থেকেও তদন্তের দাবি উঠেছে। অঙ্কিতের বহু ভিডিয়োতে গান ও পারফরম্যান্সের পাশাপাশি বন্দুক, আগ্নেয়াস্ত্র ও SUV-র উপস্থিতিও দেখা যেত।

পচা খাবার, ফলে ছত্রাক; দিল্লির JW Marriott সহ দুই হোটেলে অনিয়মের ছবি


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “জিম থেকে বেরোতেই গুলিতে ঝাঁঝরা, প্রকাশ্যে খুন জনপ্রিয় গায়ক”

Leave a Comment