রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পচা খাবার, ফলে ছত্রাক; দিল্লির JW Marriott সহ দুই হোটেলে অনিয়মের ছবি

Published on: August 27, 2026
FSSAI Inspection
---Advertisement---

BRICS সম্মেলনের অতিথিদের থাকার জন্য চিহ্নিত দিল্লির দুই পাঁচতারা হোটেলে খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে বড়সড় অনিয়মের অভিযোগ। (FSSAI Inspection) অ্যারোসিটিতে আন্দাজ দিল্লি এবং JW Marriott পরিদর্শনের পর গুরুতর খাদ্যসুরক্ষা লঙ্ঘনের কথা জানিয়ে নোটিস পাঠিয়েছে FSSAI।

FSSAI Inspection: আন্দাজ দিল্লিতে ৮৭ কেজি মেয়াদোত্তীর্ণ মিষ্টি

FSSAI জানিয়েছে, হায়াতের ‘আন্দাজ দিল্লি’-র কনফেকশনারি বিভাগে প্রায় ৮৭ কেজি মেয়াদোত্তীর্ণ মিষ্টি উদ্ধার হয়। সেগুলি নষ্ট করা হয়েছে। মেয়াদ পেরনো স্টিকার-যুক্ত পাউরুটির প্যাকেট, মেয়াদোত্তীর্ণ কেক বেস, মাছি ও আরশোলাও পাওয়া যায় পেস্ট্রি বিভাগে। নিরামিষ ও আমিষ খাবারের ক্ষেত্রেও যথাযথ পৃথকীকরণ ছিল না। দুই ধরনের খাবারের জন্য ব্যবহৃত কাটিং বোর্ড একই জলের পাত্রে রাখা হয়েছিল। হোটেলটি জুনিপার হোটেলস নামক সংস্থা দ্বারা পরিচালিত।

জেডব্লিউ ম্যারিয়টে লাইসেন্স নিয়েও প্রশ্ন

অ্যারোসিটিতে জেডব্লিউ ম্যারিয়টে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ওই ব্র্যান্ডের অধীনে খুচরো বিক্রির অভিযোগ উঠেছে। (FSSAI Inspection) পনির, খোয়া ও চানা মশলা-সহ প্যাকেটজাত খাবারে প্রস্তুতকারকের ঠিকানা ছিল না, কোথাও আবার লাইসেন্স নম্বর ভুল ছাপা ছিল। মূল FSSAI লাইসেন্সও হোটেলে ঠিকভাবে দেখানো ছিল না। হোটেলটি আরিয়া হোটেলস এন্ড কনসালটেন্সি সার্ভিসেস-এর অধীনে পরিচালিত।

FSSAI Inspection: পচা ফল, আরশোলা, নোংরা বাসন

FSSAI-র মতে, জেডব্লিউ ম্যারিয়টে সামগ্রিক পরিচ্ছন্নতার মান অত্যন্ত খারাপ ছিল। সক্রিয় আরশোলা ও মাছির উপদ্রব, নোংরা খাদ্য সংস্পর্শী মেঝে, না-ধোয়া রান্নার বাসন এবং পানীয় জলে ময়লা পাওয়া যায়। ছত্রাকধরা আপেল, পচা টমেটো, খোলা খাবার, ক্ষতিগ্রস্ত পাত্রে সংরক্ষণ, আমিষ-নিরামিষ খাবার না আলাদা করা, ভুল তাপমাত্রায় সংরক্ষণ এবং প্রয়োজনীয় খাদ্য শনাক্তকরণ লেভেল না থাকার মতো অনিয়মও ধরা পড়ে।

BRICS-এর আগেই কড়া পদক্ষেপ

(FSSAI Inspection) দুই হোটেল থেকেই নিয়ন্ত্রক ও নজরদারিমূলক নমুনা সংগ্রহ করেছে FSSAI। সম্মতি ও নমুনা পরীক্ষার ফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, দু’টি হোটেলই BRICS Business Forum-এর হোস্ট বা থাকার ভেন্যুর তালিকায় রয়েছে। ভারত ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম BRICS Summit আয়োজন করবে।

মাটি ছেড়ে খোদ আকাশে পিকনিক! IndiGo-র বিমানে পরিবারের ‘ভোজ’ দেখে তোলপাড় সোশ্যাল মিডিয়া


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “পচা খাবার, ফলে ছত্রাক; দিল্লির JW Marriott সহ দুই হোটেলে অনিয়মের ছবি”

Leave a Comment