রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রাজ্য ফিনসুইমিংয়ে উত্তর ২৪ পরগনার দাপট, চার সোনা জিতে ব্যক্তিগত বিভাগে সেরা সৌভিক-আহেলী

Published on: August 30, 2026
Finswimming Championship 2026
---Advertisement---

জলের নিচে গতি, নিখুঁত কৌশল আর পদকের লড়াই—তিন দিনের টানটান প্রতিযোগিতার শেষে কোচবিহারের তুফানগঞ্জ সুইমিং পুলে শেষ হলো (Finswimming Championship 2026) ষষ্ঠ রাজ্য ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপ। ১৫টি জেলা থেকে ৪১০ জন প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এই আসরে জেলা ভিত্তিক পদক তালিকায় সেরার মুকুট উঠল উত্তর ২৪ পরগনার মাথায়। পাশাপাশি ব্যক্তিগত বিভাগেও নজর কাড়লেন কলকাতার সৌভিক দাস ও আহেলী দাস।

Finswimming Championship 2026: চার সোনা জিতে সেরা সৌভিক-আহেলী

ব্যক্তিগত বিভাগে ২০ পয়েন্ট করে সংগ্রহ করে চারটি করে সোনা জিতে সেরা প্রতিযোগীর স্বীকৃতি পেয়েছেন সৌভিক ও আহেলী। পুরুষদের বিভাগে সৌভিক ৫০, ১০০ ও ২০০ মিটার সারফেস এবং ৫০ মিটার অ্যাপনিয়ায় সোনা জেতেন। মহিলাদের বিভাগে আহেলী সোনা পান ৫০ ও ১০০ মিটার সারফেস, ৫০ মিটার বাইফিন এবং ৫০ মিটার অ্যাপনিয়ায়।

Finswimming Championship 2026: ২৭৩ পয়েন্টে চ্যাম্পিয়ন উত্তর ২৪ পরগনা

Finswimming Championship 2026 1

জেলা ভিত্তিক লড়াইয়ে ২৭৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন উত্তর ২৪ পরগনা। ৮৫টি পদকের মধ্যে ৩২টি সোনা, ৩০টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ। ১৪৭ পয়েন্টে রানার্স হাওড়া—৪৯টি পদকের মধ্যে ১৫ সোনা, ১৯ রুপো ও ১৫ ব্রোঞ্জ। ১১২ পয়েন্ট নিয়ে তৃতীয় কলকাতা, তাদের ঝুলিতে ১৫ সোনা, ১০ রুপো ও ৭ ব্রোঞ্জ-সহ ৩২টি পদক।

নিজের মাটিতে পদক কোচবিহারের

(Finswimming Championship 2026) আয়োজক কোচবিহার ৭০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। ২২টি পদকের মধ্যে ৯ সোনা, ৬ রুপো ও ৭ ব্রোঞ্জ। দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদ অবশ্য কোনও পদক পায়নি।

জাতীয় চ্যাম্পিয়নশিপের ছাড়পত্র

রাজ্য সংস্থার সম্পাদক কঙ্কন পানিগ্রাহী জানান, (Finswimming Championship 2026) প্রতিটি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা সরাসরি আসন্ন জাতীয় চ্যাম্পিয়নশিপে বাংলার হয়ে প্রতিনিধিত্বের সুযোগ পাবেন। ফলে রাজ্যে সাফল্যের পর এবার জাতীয় মঞ্চের অপেক্ষায় বাংলার সেরা ফিনসুইমাররা। তিন দিনের প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে লড়াইয়ের পাশাপাশি উঠে এসেছে একাধিক নতুন প্রতিভাও।

‘একটু হিংসে হচ্ছে…’, পানামা, ব্রাজিল ম্যাচের আগে কেন এমন বললেন সুনীল ছেত্রী?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment