রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দৌড়তে হবে না RTO, বাড়িতে বসেই বদলান লাইসেন্স দেওয়া মোবাইল নম্বর, রইল স্টেপ-বাই-স্টেপ গাইড

Published on: August 30, 2026
License Mobile Number Change
---Advertisement---

ড্রাইভিং লাইসেন্সে দেওয়া মোবাইল নম্বর পুরনো হয়ে গিয়েছে? অথবা গাড়ির রেজিস্ট্রেশন সংক্রান্ত নথিতে থাকা মোবাইল নম্বর বদলাতে চান? এবার এই কাজের জন্য বারবার RTO অফিসে ছুটতে হবে না। বাড়িতে বসেই অনলাইনে মোবাইল নম্বর আপডেট করার সুবিধা রয়েছে। পরিবহন দফতরের Parivahan Sewa পোর্টালের মাধ্যমে সহজেই এই কাজ করা যায়।

তবে শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। গাড়ির মূল রেজিস্ট্রেশন নম্বর বা নম্বর প্লেটের নম্বর নিজের ইচ্ছেমতো অনলাইনে বদলে ফেলা যায় না। তবে নির্দিষ্ট নিয়ম মেনে পুরনো গাড়ির পছন্দের নম্বর নতুন গাড়িতে রাখার মতো Retention/Transfer-এর ব্যবস্থা রয়েছে। তবে এই প্রতিবেদনে লাইসেন্সের মোবাইল নম্বর বদলানোর প্রক্রিয়াটিই বিস্তারিত জানানো হবে। (License Mobile Number Change)

ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নম্বর বদলাবেন কীভাবে?

বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটার থেকেই কাজটি করতে চাইলে আপনার জন্য রইল এই সহজ পদ্ধতি।

১. প্রথমে Parivahan Sewa-এর অফিসিয়াল পোর্টালে যান।

পোর্টাল লিঙ্ক: https://vahan.parivahan.gov.in/

২. সেখানে Online Services অপশনে গিয়ে Driving Licence Related Services বেছে নিন।

৩. এরপর আপনার যে রাজ্যে ড্রাইভিং লাইসেন্স তৈরি হয়েছে, সেই রাজ্য নির্বাচন করুন।

৪. এবার Apply Online মেনুতে গিয়ে Update Mobile Number অপশনটি খুঁজে নিন।

৫. আপনার ড্রাইভিং লাইসেন্স নম্বর এবং জন্মতারিখের মতো প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

৬. এরপর OTP যাচাইয়ের মাধ্যমে নতুন মোবাইল নম্বরটি আপডেট করার প্রক্রিয়া সম্পূর্ণ করুন।

অর্থাৎ, শুধু মোবাইল নম্বর বদলানোর জন্য অনেক ক্ষেত্রেই RTO অফিসে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়বে না।

রাজ্য ফিনসুইমিংয়ে উত্তর ২৪ পরগনার দাপট, চার সোনা জিতে ব্যক্তিগত বিভাগে সেরা সৌভিক-আহেলী

লাইসেন্সে ঠিকানা বদলাতে চাইলে?

ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রেও অনলাইনে আবেদন করা যায়। Parivahan Sewa পোর্টালে গিয়ে রাজ্য নির্বাচন করার পর Services on Driving Licence অপশনে ঢুকতে হবে। এরপর লাইসেন্স নম্বর ও জন্মতারিখ দিয়ে নিজের তথ্য ফেচ করে Change of Address অপশনটি নির্বাচন করতে হবে। (License Mobile Number Change)

নতুন ঠিকানার প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথি, যেমন আধার বা অন্য গ্রহণযোগ্য Address Proof, আপলোড করতে হতে পারে। এরপর নির্ধারিত ফি অনলাইনে জমা দিয়ে আবেদন সম্পূর্ণ করা যায়।

গাড়ির নম্বর আর মোবাইল নম্বর এক নয়

তবে মনে রাখবেন গাড়ির লাইসেন্সের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর পরিবর্তন করা আর গাড়ির রেজিস্ট্রেশন নম্বর পরিবর্তন করা সম্পূর্ণ আলাদা বিষয়। মোবাইল নম্বর বা ঠিকানা আপডেট করা যায় অনলাইনে। কিন্তু গাড়ির আসল রেজিস্ট্রেশন নম্বর নিজের ইচ্ছেমতো বদলে ফেলার কোনও সাধারণ অনলাইন সুবিধা নেই।

তাই অযথা কোনও তৃতীয় ব্যক্তিকে টাকা দিয়ে সহজে গাড়ির নম্বর বদলে দেওয়ার প্রতিশ্রুতিতে বিশ্বাস না করে সরকারি Parivahan Sewa পোর্টালেই প্রয়োজনীয় পরিষেবা এবং নিয়ম যাচাই করা নিরাপদ।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment