ভারতীয় মহিলা ক্রিকেটের জাতীয় দলে ডাক পেলেন অনুষ্কা ও কাশ্বী গৌতম।দক্ষিণ আফ্রিকা সফরের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড৷দলে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর । WPL-এ ভালো পারফরমেন্সের সুবাদে জাতীয় দলে প্রথম ডাক পেলেন অলরাউন্ডার অনুষ্কা শর্মা৷
গুজরাত জায়ান্টসের হয়ে প্রথম ডব্লিউপিএলে (Anushka Sharma) অংশগ্রহণ নিয়ে নজর কেড়েছেন মধ্যপ্রদেশের এই ক্রিকেটার৷ মূলত ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে মাঠে নেমে ব্যাট হাতে দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন অনুষ্কা৷ যা তাঁর জন্য জাতীয় দলের দরজা খুলে দিয়েছে৷ এছাড়া অস্ট্রেলিয়া সফরে টেস্ট ও ওয়ান-ডে সিরিজে আত্মপ্রকাশের পর ভারতীয় দলের টি-২০ সেট আপেও যুক্ত হলেন পেসার কাশ্বী গৌতম৷ চলতি বছরে তিনিও গুজরাতের হয়েই ডব্লিউপিএল খেলেছেন৷
উল্লেখ্য, গুজরাত জায়ান্টসের হয়ে ২০২৬ ডব্লিউপিএলে সাত ম্যাটে ১১৭ রান আসে অনুষ্কার ব্যাটে৷ ইউপি ওয়ারিয়র্সের হয়ে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন তিনি।অন্যদিকে চলতি বছর ডব্লিউপিএলে ন’ম্যাচে আট উইকেট দখল করেন গৌতম৷ ২০২৫ মরশুমে সমসংখ্যক ম্যাচে ১১ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন চণ্ডীগড়ের ক্রিকেটার৷
মঙ্গলবার প্রোটিয়া সফরের জন্য ঘোষিত ভারতীয় স্কোয়াড থেকে বাদ পড়েছেন স্নেহ রানা, আমনজোৎ কৌর, জি কমলিনী এবং বৈষ্ণবী শর্মা (Anushka Sharma) ৷প্রসঙ্গত আগামী ১২ জুন থেকে শুরু হচ্ছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ৷ তার আগে ভারতীয় মহিলা ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফরের ভাল পারফরমেন্স করাটা খুবই জরুরি।












