Site icon Hindustan News Point

Bangladesh Cricket Team: মুস্তাফিজুর বিতর্কের আবহে বাংলাদেশের T20 বিশ্বকাপ দল ঘোষণা, নেতৃত্বে লিটন

Bangladesh Cricket Team

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক চলার মধ্যেই ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে চলা এই বিশ্বমঞ্চে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। সহ-অধিনায়কের দায়িত্বে রাখা হয়েছে সাইফ হাসানকে। (Bangladesh Cricket Team)

দল গঠনে ভারসাম্যের দিকেই নজর দিয়েছে বিসিবি। স্কোয়াডে রয়েছেন সাতজন ব্যাটার, তিনজন স্পিনার এবং পাঁচজন পেসার। আগের বিশ্বকাপের মতোই এবারের দলে জায়গা ধরে রেখেছেন লিটন দাস, তানজিদ হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মেহেদি হাসান, তৌহিদ হৃদয় ও মুস্তাফিজ়ুর রহমান।

মুস্তাফিজুর রহমান বিতর্ক,প্রতিবাদে বাংলাদেশ, T-20 বিশ্বকাপ বয়কট

এদিকে বিসিবি স্পষ্ট করেছে, খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে তারা ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে আগ্রহী নয়। পাকিস্তানের মতোই শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি তুলেছে বাংলাদেশ। তবে এই বিষয়ে এখনও আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। অনিশ্চয়তার মাঝেই ১৫ সদস্যের দল ঘোষণা করে দিল বিসিবি। (Bangladesh Cricket Team)

ঘোষিত দলে জায়গা পাননি জাকের আলি এবং নাজমুল হোসেন। বিশেষ করে নাজমুল বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো ছন্দে থাকলেও নির্বাচকদের আস্থায় ফিরতে পারেননি। উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালের বিশ্বকাপের দল থেকে এবারের স্কোয়াডে ছয়জন ক্রিকেটার বাদ পড়েছেন।

বিশ্বকাপের প্রথম দিন, ৭ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে মাঠে নামার কথা বাংলাদেশের। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই কলকাতায় সূচিবদ্ধ। তবে ভারতে খেলতে অনিচ্ছার বিষয়টি মাথায় রেখে আইসিসি যদি বাংলাদেশের দাবি মেনে নেয়, সেক্ষেত্রে কলকাতা থেকে সরে যেতে পারে তাদের ম্যাচগুলির ভেন্যু। এখন নজর আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। (Bangladesh Cricket Team)

IPL থেকে বাদ মুস্তাফিজুর, বিস্মিত BCB

বাংলাদেশের ঘোষিত বিশ্বকাপ দল:

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তৌহিদ হৃদয়, শামিম হোসেন, নুরুল হাসান, মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।

Exit mobile version