রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

​Mustafizur Rahman Controversy: IPL থেকে বাদ মুস্তাফিজুর, বিস্মিত BCB

Mustafizur rahman
---Advertisement---

IPL-এ মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman Controversy) খেলতে না দেওয়ার বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। নিউ জিল্যান্ড সিরিজ থাকা সত্ত্বেও BCCI-এর বিশেষ অনুরোধে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। ৯ কোটি ২০ লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলে নিলেও বর্তমানে BCCI-এর এই অবস্থান BCB কর্তাদের অবাক করেছে।

BCB-র অন্যতম পরিচালক নাজমুল আবেদিন জানিয়েছেন, তাঁরা খবরটি দেখলেও এখনও পর্যন্ত ভারতীয় বোর্ডের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বার্তা পাননি। BCB মূলত BCCI-এর অনুরোধেই তাঁকে খেলার অনুমতি দিয়েছিল। এখন আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পরেই বোর্ড তাদের পরবর্তী অবস্থান এবং চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবে বলে তিনি উল্লেখ করেন।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, এই পরিস্থিতিতে BCB-র করার সুযোগ অত্যন্ত সীমিত। তারা বড়জোর BCCI-কে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য অনুরোধ করতে পারে। যেহেতু IPL-এ কারা অংশ নেবেন তা ভারত সরকার ও সে দেশের বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করে, তাই মুস্তাফিজুরের খেলা বা না খেলা এখন পুরোপুরি দিল্লির হাতে। (Mustafizur Rahman Controversy)

Mustafizur Rahman Controversy

বাংলাদেশে অস্থির পরিস্থিতির জেরে সে দেশে ভারত বিরোধিতার সুর। একাধিক মহল থেকে ভারত বিরোধী মন্তব্য করা হয়েছে। পাশাপাশি শাহরুখ খান ও কলকাতা নাইট রাইডার্সকে বিভিন্ন মহল থেকে পরামর্শ দেওয়া হচ্ছিল মুস্তাফিজ়ুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য। এই বিষয়ে KKR ম্যানেজমেন্ট চুপ থাকলেও BCCI হস্তক্ষেপ করল। যার পর KKR-ও তাঁকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে। যার পর প্রশ্ন, IPL-এ পাকিস্তান প্লেয়ারদের মতোই কি অবস্থা হবে বাংলাদেশের প্লেয়ারদের?


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment