রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

BANGLADESH IPL: মুস্তাফিজুর রহমান বিতর্ক,প্রতিবাদে বাংলাদেশ, T-20 বিশ্বকাপ বয়কট

Published on: January 4, 2026
---Advertisement---

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম‍্যাচ খেলতে আসবে না বলে সাফ জানিয়ে দিল বাংলাদেশ।

মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ার প্রতিবাদে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম‍্যাচ খেলতে আসবে না বাংলাদেশ। সে দেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই নির্দেশ দেওয়া হয়েছে। সেদেশের আইপিএল সম্প্রচার বন্ধ করার কথাও ভাবছে বাংলাদেশ।(BANGLADESH IPL)

বাংলাদেশের মুহাম্মদ ইউনূস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তাঁর ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, “ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি, বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও যেখানে ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।”(BANGLADESH IPL)

ভারতের বদলে তাঁরা শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম‍্যাচ খেলতে চান বলেও জানিয়েছেন নজরুল। এই ব‍্যাপারে আইসিসি-র সঙ্গে আলোচনার জন‍্য বিসিবিকে নির্দেশ দিয়েছেন নজরুল। তিনি লিখেছেন, “বাংলাদেশ বোর্ডকে বলেছি, তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে, বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় করার অনুরোধ জানানোর নির্দেশও আমি দিয়েছি।”

নজরুল চান, বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ হোক। তিনি লিখেছেন, “আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়। আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও দেশের অবমাননা মেনে নিব না।”

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া হবে কি না, তা নিয়ে আলোচনার জন‍্য শনিবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জরুরি ভিত্তিতে বৈঠক ডাকে।(BANGLADESH IPL)

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে চারটি ম‍্যাচ খেলতে হবে বাংলাদেশকে। তার মধ‍্যে তিনটি ম‍্যাচ রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে। বিশ্বকাপের প্রথম দিনই ইডেনে বাংলাদেশের খেলার কথা ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। বাংলাদেশের চতুর্থ ম‍্যাচটি মুম্বইয়ে হওয়ার কথা।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “BANGLADESH IPL: মুস্তাফিজুর রহমান বিতর্ক,প্রতিবাদে বাংলাদেশ, T-20 বিশ্বকাপ বয়কট”

Leave a Comment