---Advertisement---
lifezone nursing home

Bengal vs Haryana: হরিয়ানার উপর রোডরোলার, জোড়া ৫ উইকেটের দাপটে চালকের আসনে বাংলা

January 30, 2026 6:19 PM
bengal vs haryana
---Advertisement---

রঞ্জি ট্রফির নিয়মরক্ষার ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে মাঠে নেমে শুরুটা ভালো না হলেও বল হাতে দারুণ প্রত্যাবর্তন করল বাংলা (Bengal vs Haryana)। দ্বিতীয় দিনের শেষে ম্যাচের নিয়ন্ত্রণ কার্যত বাংলার দখলেই। তিন উইকেট হারিয়ে বাংলার দ্বিতীয় ইনিংসের রান ১৫৫, ফলে সামগ্রিক ভাবে এগিয়ে ২৪৮ রানে।

প্রথম দিনে বাংলা পাঁচ উইকেট হারিয়ে তুলেছিল ১৬৮ রান। দ্বিতীয় দিনের শুরুতেই দ্রুত উইকেট পড়তে থাকায় ১৯৩ রানে অলআউট হয়ে যায় দল। সুদীপ চট্টোপাধ্যায় ৮৬ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন। জবাবে ব্যাট করতে নেমে হরিয়ানার ইনিংস মাত্র ১০০ রানে গুটিয়ে যায় বাংলার বিধ্বংসী বোলিংয়ের সামনে।

এই ম্যাচে বিশ্রামে রয়েছেন মহম্মদ সামি, তবে তাঁর অভাব বুঝতে দেননি বাকি বোলাররা। প্রথম ইনিংসে আকাশ দীপ ও শাহবাজ আহমেদ পাঁচটি করে উইকেট তুলে নেন। মুকেশ কুমার উইকেট না পেলেও পাঁচ ওভারে মাত্র ছয় রান খরচ করে চাপে রাখেন প্রতিপক্ষকে।

প্রথম ইনিংসে ৯৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলা। এ বার শুরু থেকেই দায়িত্ব নেন ওপেনার অভিমন্যু ঈশ্বরন। দিনের শেষে তিনি ৬১ রানে অপরাজিত। সুদীপ চট্টোপাধ্যায় দ্বিতীয় ইনিংসে বড় রান করতে না পারলেও সুদীপ ঘরামি ৭৪ বলে ৬১ রানের মূল্যবান ইনিংস খেলেন। অভিমন্যু ও ঘরামির জুটিতে ওঠে ১০৯ রান। অনুষ্টুপ মজুমদার ১ রান করে ফেরেন।

দিনের শেষে ক্রিজে রয়েছেন অভিমন্যু ঈশ্বরন (৬১*) ও রাহুল প্রসাদ (৯*)। সামগ্রিক পরিস্থিতিতে স্পষ্ট, ম্যাচের রাশ এখন বাংলার হাতেই। এই ছন্দ বজায় রাখতে পারলে জয়ও নিশ্চিত করতে পারে বাংলা।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment