[ছবি:এক্স]
(Scorpio Accident) হিমাচল প্রদেশের অটল টানেলের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল রাজস্থানের এক পর্যটকের। নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্করপিও গাড়ি নির্মীয়মাণ সেতুর কাঠামোয় ধাক্কা মার।আর ধাক্কা মারতেই একাধিক লোহার রড গাড়ির লোহার চাদর ভেতর ঢুকে পড়ে। ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির, আহত আরও তিনজন। ইতিমধ্যেই এই দুর্ঘটনার বিভীষিকাময় ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।
(Scorpio Accident) বুধবার রাত প্রায় ১০টা নাগাদ হিমাচল প্রদেশের অটল টানেলের উত্তর প্রান্তের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজস্থান ও উত্তরপ্রদেশের চার পর্যটক একটি স্করপিওতে মানালি থেকে লাহুলের দিকে যাচ্ছিলেন। মৃতের নাম কৈলাশ (৩৪), তিনি রাজস্থানের সিকার জেলার বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের লাখিমপুরের বাসিন্দা আদিত্য এবং রাজস্থানের সিকারের বাসিন্দা রাজেন্দ্র ও সিদ্ধার্থ। সিদ্ধার্থই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতির কারণেই (Scorpio Accident) দুর্ঘটনাটি ঘটে। অটল টানেল পেরিয়ে বেরোনোর পর একটি বাঁক নিতে গিয়ে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর গাড়িটি চন্দ্রা নদীর দিকে ছিটকে গিয়ে একটি নির্মীয়মাণ সেতুর কাঠামোর সঙ্গে সজোরে ধাক্কা খায়। ধাক্কার জেরে সেতুর নির্মাণকাজে ব্যবহৃত একাধিক লোহার রড গাড়ির বডি ভেদ করে ভেতরে ঢুকে পড়ে এবং যাত্রীরা গাড়ির মধ্যেই আটকে পড়েন।
(Scorpio Accident) সিসু থানার স্টেশন হাউস অফিসার মুকেশ রাঠৌর জানিয়েছেন, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা পৌঁছনোর পর ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করে দেহ তাঁদের হাতে তুলে দেওয়া হবে।
(Scorpio Accident) এই ঘটনার পর ফের একবার পাহাড়ি এলাকায় রাতের বেলায় যাত্রা এবং অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর বিপদ নিয়ে সতর্ক করেছে প্রশাসন। বিশেষ করে বর্ষার মরশুমে পিচ্ছিল রাস্তা ও কম দৃশ্যমানতার কারণে পাহাড়ি রাস্তায় অত্যন্ত সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।











1 thought on “রাজস্থানের পর্যটকের মর্মান্তিক মৃত্যু, অটল টানেলের কাছে লোহার রডে বিদ্ধ স্করপিও, ভাইরাল বিভীষিকাময় ভিডিয়ো”