ব্রাজিলের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক ম্যাচ ঘিরে যখন ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে, তখনই বিস্ফোরক মন্তব্য প্রাক্তন ভারত অধিনায়ক (Bhaichung Bhutia) ভাইচুং ভুটিয়ার। তাঁর মতে, ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে খেলার সুযোগ অবশ্যই গর্বের, কিন্তু দেশের ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নয়নকে উপেক্ষা করে একটি প্রীতি ম্যাচকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়। AIFF-এর সিদ্ধান্ত নিয়েও সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি।
‘সমর্থক হিসেবে আমিও উত্তেজিত’
(Bhaichung Bhutia) ভাইচুং জানিয়েছেন, ফুটবলার বা সমর্থকের দৃষ্টিকোণ থেকে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ নিঃসন্দেহে বড় ঘটনা। কিন্তু ফেডারেশনের দায়িত্ব শুধু বড় দল এনে ম্যাচ আয়োজন করা নয়, দেশের ফুটবলের ভবিষ্যৎ পরিকল্পনা করাও।
আসিয়ান কাপ ছাড়া নিয়েই প্রশ্ন
আসিয়ান কাপ থেকে সরে এসে ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েও ক্ষুব্ধ ভাইচুং (Bhaichung Bhutia)। তাঁর মতে, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো তুলনামূলক কাছাকাছি র্যাঙ্কিংয়ের দলের বিরুদ্ধে অন্তত তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ নষ্ট হয়েছে।
গুরপ্রীতের ‘ভুলে’ ব্রাজিলের কাছে চার গোল, কাঠগড়ায় ভারত অধিনায়ক
‘৫০-৬০ কোটি খরচ কেন?’
(Bhaichung Bhutia) ভাইচুংয়ের দাবি, ব্রাজিলকে আনতে প্রায় ৫০-৬০ কোটি টাকা খরচ হয়েছে বলে শোনা যাচ্ছে। অথচ AIFF-এর শেষ বাজেটে ১৪-১৬ কোটি টাকার ঘাটতি ছিল। স্পনসর সমস্যায় আই লিগ ও আইএসএলের একাধিক ক্লাবও টিকে থাকার লড়াই করছে বলে উল্লেখ করেন তিনি।
জাপানের উদাহরণ
ব্রাজিলের সঙ্গে ম্যাচের বদলে ফুটবল উন্নয়নে সহযোগিতার মডেল অনুসরণের পরামর্শ দিয়েছেন ভাইচুং। উদাহরণ হিসেবে জাপানের কথা তুলে ধরে তাঁর দাবি, জিকোর মতো ব্রাজিলীয় ফুটবল ব্যক্তিত্বদের মাধ্যমে জাপান ব্রাজিলের অভিজ্ঞতা কাজে লাগিয়েছে।
‘পুরোটাই সার্কাস’
(Bhaichung Bhutia) ভাইচুংয়ের কথায়, নেতৃত্বে দিশাহীনতা থাকলে পরিস্থিতি ‘সার্কাসে’ পরিণত হয়। তাঁর দাবি, একসময় ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম ১০০-র মধ্যে থাকা ভারত এখন ১৪০-এর কাছাকাছি এবং এশিয়ান কাপেও যোগ্যতা অর্জন করতে পারেনি। শনিবার কলকাতায় ব্রাজিলের কাছে ভারত ০-৪ গোলে হেরেছে।











1 thought on “ব্রাজিল ম্যাচ ‘পুরোটাই সার্কাস’ ফেডারেশনকে তোপ ভাইচুংয়ের”
Comments are closed.