শেষ দিনে একের পর এক সাফল্য। (Asian Games 2026 India) ক্রিকেট থেকে হকি, কুস্তি থেকে তিরন্দাজি, গল্ফ—সব মিলিয়ে দুরন্ত ফিনিশ ভারতের। ৮৫টি পদক নিয়ে এশিয়ান গেমস ২০২৬-এর অভিযান শেষ করল ভারত। পদক তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিল দেশ।
Table of Contents
পদক তালিকায় ভারতের দাপট
A Proud Finish For India! Team India wraps up an impressive campaign at the Asian Games 2026, securing the 4th spot with a remarkable tally of 85 medals. A performance that made the nation proud. #AsianGames2026 #NewIndia #TeamIndia https://t.co/IWAuJx67lI
— MyGovIndia (@mygovindia) October 4, 2026
ভারতের ঝুলিতে এল মোট ৮৫ টি পদক যার মধ্যে—২১টি সোনা, ২৭টি রুপো এবং ৩৭টি ব্রোঞ্জ। ২১টি সোনা নিয়েও উজবেকিস্তানের সঙ্গে ভারতের সমতা ছিল। তবে রুপোর সংখ্যায় এগিয়ে থাকায় (উজবেকিস্তানের ২৫টি) ভারত উঠে আসে চতুর্থ স্থানে। ৩৪১টি মেডেলের মধ্যে ১৬৯টি সোনা নিয়ে শীর্ষে চিন। এরপর জাপান ২৬৯টি মেডেলর মধ্যে ৮৩টি সোনা ও দক্ষিণ কোরিয়া ১৫০ টি মেডেলের মধ্যে ৩৯টি সোনা। উল্লেখ্য, ২০২২ হাংঝৌ এশিয়ান গেমসে ১০৬ টি পদক পাওয়ার পর এবার ৮০ পার হলো ভারতের মেডেল সংখ্যা।
ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে সোনা
পুরুষদের ক্রিকেটে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা ধরে রাখে ভারত। প্রথমে ৬ উইকেটে ২১১ রান করে ভারত। জবাবে পাকিস্তান ৬ উইকেটে ১৯২ রানেই থামে। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন অভিষেক শর্মা ও তিলক বর্মা।
হকিতেও সোনার মুকুট
ফাইনালে মালয়েশিয়াকে ৫-১ গোলে হারিয়ে পুরুষদের হকিতে টানা শিরোপা ধরে রাখলো ভারত। এটি এশিয়ান গেমসে ভারতের পঞ্চম পুরুষ হকি বিভাগে সোনা। এই জয়ের সুবাদে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সরাসরি যোগ্যতাও অর্জন করেছে দল।
ব্যক্তিগত ইভেন্টেও ইতিহাস
কুস্তিতে আমান সেহরাওয়াত, তিরন্দাজিতে কুমকুম মোহদ এবং গল্ফে প্রণবী উর্স সোনা এনে দেন। কুমকুম এশিয়ান গেমসে ব্যক্তিগত রিকার্ভে সোনা জেতা প্রথম ভারতীয় মহিলা। আর প্রণবী হলেন এশিয়ান গেমসে ব্যক্তিগত গল্ফে সোনা জয়ী প্রথম ভারতীয় মহিলা।
ব্রাজিল ম্যাচ ‘পুরোটাই সার্কাস’ ফেডারেশনকে তোপ ভাইচুংয়ের













1 thought on “৮৫ পদকে চতুর্থ স্থানে ভারত—কেমন হল এশিয়ান গেমস অভিযান?”
Comments are closed.