---Advertisement---
lifezone nursing home

Ccfc Cricket Match: ভেস পেজের স্মরণে ক্রিকেট ম্যাচ, সিসিএফসি মাঠে চাঁদের হাট

March 23, 2026 11:40 AM
Ccfc Cricket Match
---Advertisement---

চিকিৎসক ও ক্রীড়াবিদ ভেস পেজের স্মরণে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল। কলকাতার CCFC মাঠ। খেললেন ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাব বা CCFC (Ccfc Cricket Match)একাদশ বনাম ডাঃ ভেস পেজ একাদশ। রবিবারের ওই রোমাঞ্চকর ম্যাচ, হয়ে উঠেছিল চাঁদের হাট। প্রদর্শনী ম্যাচে ভারতীয় ক্রিকেটের একাধিক নক্ষত্র এবং ক্রীড়া জগতের ব্যক্তিত্বরা অংশ নেন।
ছিলেন প্রথম ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব-সহ, ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, টেনিস তারকা লিয়েন্ডার পেজ ও অভিনেতা দেবের মতন নক্ষত্ররা।
উপস্থিত ছিলেন কারসান ঘাউড়ি, অরুণ লাল, অশোক মালহোত্রা এবং মনোজ তিওয়ারিও। ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডঃ মনোজ খান্না, শুভাশিস গঙ্গোপাধ্যায়ের মতো চিকিৎসকেরা। খেলা ও তারকাদের আড্ডায় আলোকময় হয়েছিল উঠেছিল ঐতিহাসিক ক্যালকাটা ক্রিকেট ও ফুটবল ক্লাব।
নিছকই ক্রিকেট নয়, হাসিঠাট্টায় মজে ওঠেন তারকারা। অভিনেতা দেব বলেন, আমি কপিল দেবের ফ্যান বয়।

পাশে থাকা কপিল দেব বলে ওঠে তাহলে আমাকেও দেবের সিনেমা দেখতে হবে। মিষ্টি দই ও রসগোল্লার প্রসঙ্গ তুলতেই কপিল বলেন, মাছের ঝোল বাদ যাবে কেন? আবেগপ্রবণ হয়ে বলেন ভেস পেজে প্রসঙ্গে সবলেন, তাঁর সঙ্গে কথা বলার কম সুযোগের জন্য তিনি এখনও আক্ষেপ করেন।
টেনিস তারকা লিয়েন্ডার পেজ বলেন, তার বাবার মতন ক্যালকাটা ক্লাব তার দ্বিতীয় ঘর। ছোট থেকেই এই মাঠে অনেক ফুটবল, ক্রিকেট, রাগবি, খেলেছেন। কিছুটা আবেগপ্রবণ হয়ে লিয়েন্ডার বলেন, আজও যেন মনে হচ্ছে বাবা আমার পাশেই হাঁটছেন। সবার মুখে একই কথা ভেস পেজের তুলনা, তিনি নিজেই।
অলিম্পিক ও বিশ্বকাপ জয়ী হকি তারকা ভেস পেজ শুধু হকিতেই নয়, ছাপ ফেলেছিলেন সিএবির প্রথম ডিভিশন ক্রিকেট। খেলেছেন কলকতা ফুটবলের দ্বিতীয় ডিভিশন লিগেও।

ডা. ভেসে পায়েস শুধু চিকিৎসকই নন, তিনি ছিলেন অসাধারণ ক্রীড়াবিদ(Ccfc Cricket Match)। ১৯৭১ সালে বার্সেলোনা বিশ্বকাপ হকি এবং ১৯৭২ সালের মিউনিখ ওলিম্পিকের হকিতে ব্রোঞ্জ জয়ী ভারতীয় দলে ছিলেন। দীর্ঘদিন বাংলার হয়ে হকি খেলেছেন। পাশাপাশি ক্রিকেট, ফুটবল ও রাগবিতেও উল্লেখযোগ্য অবদান ছিল তাঁর।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “Ccfc Cricket Match: ভেস পেজের স্মরণে ক্রিকেট ম্যাচ, সিসিএফসি মাঠে চাঁদের হাট”

Leave a Comment